Thursday, October 9, 2014

গ্যালাক্সি এস ৫-এর নতুন সংস্করণের সুবিধা




সিঙ্গাপুরের সিংটেল নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য নতুন একটি গ্যালাক্সি এস ৫ বের করেছে স্যামসাং। গ্যালাক্সি এস৫ ৪জি+ নামের নতুন সংস্করণের ফোনটি নেটওয়ার্ক পরিচালকের সর্বাধুনিক ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা প্রদান করবে। 
মে মাসে সিংটেল দেশটিতে ৩০০ মেগাবিট গতির এলটিই-অ্যাডভান্সড নেটওয়ার্ক চালু করেছে। এখন পর্যন্ত এই দ্রুত গতির নেটওয়ার্ক ব্যবহার করতে হলে হুয়াওয়ের ডোঙ্গল ছাড়া কোন উপায় ছিল না। 
গ্যালাক্সি এস ৫ এর নতুন সংস্করণটির হার্ডওয়্যার মার্কিন সংস্করণের সাথে মিল রাখা হলেও এতে চিপসেট হিসেবে কোরিয়ান সংস্করণের ন্যায় স্ন্যাপড্রাগন ৮০৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে কোরিয়ার সংস্করণে কিউএইচডি পর্দা ব্যবহার করা হলেও এস৫ ফোরজি+ এ এইচডি পর্দা ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে আছে কোয়াড এইচডি রেজুলেশনের ডিসপ্লে, ৩ গিগাবাইট র‌্যাম। ফোনটির সর্বোচ্চ বিক্রয় মূল্য ৬৮৮ সিঙ্গাপুরি ডলার।

0 comments:

Post a Comment