Monday, October 6, 2014

টসে হেরে বাংলাদেশের বিদায়

ঢাকা, এশিয়ান গেমসের এবারের আসরে স্বর্ণ ধরে রাখার মিশনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু হঠাৎ করে বৃষ্টির হানায় খেলা বন্ধ রয়েছে। পরবর্তীতে ফলাফল নির্ধারণীতে টসে হেরে বিদায় নিলো বাংলাদেশ।


দ. কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসের সেমিফাইনাল ম্যাচে টসে হেরে ইয়নহুই ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 

নির্ধারিত ২০ ওভারের ম্যাচে ১১ ওভার হতেই বৃষ্টি হানা দেয় টাইগারদের ব্যাটিংয়ে। তবে, তার আগে ৩ উইকেট হারায় টাইগাররা।

১১ ওভারে ৫৯ রান করে মাশরাফির দল। ব্যাটিং ক্রিজে ২৪ রানে তামিম এবং ২৭ রানে সাব্বির অপরাজিত ছিলেন

0 comments:

Post a Comment