সম্প্রতি হাংকি টঙ্ক নামের পশ্চিম লন্ডনের একটি চেলসি রেস্তোরাঁ এমন এক হ্যামবার্গার বানিয়েছে যার দাম ১১ হাজার ২৩৭ দশমিক ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১৩ লাখ ৯৮ হাজার ২৮২ টাকা। দাবি করা হচ্ছে, এটাই বিশ্বের সবচেয়ে দামি বার্গার।
বার্গারটি সামুদ্রিক মাছের ডিমের পাশাপাশি সোনার পাতা দিয়ে সাজানো হয়েছে। এটি বানাতে সময় লেগেছে তিন সপ্তাহ। এতে রয়েছে কোব ওয়াগইয়ো গরুর মাংসের চপ, নিউজিল্যান্ডের হরিণের মাংস, পনির, ইরানি জাফরান, কানাডার গলদা চিংড়ি, বিশেষ শূকরের মাংস, হাঁসের ডিম প্রভৃতি। সবশেষে দেওয়া হয়েছে আম আর শ্যাম্পেনের ছোঁয়া। বার্গারটিতে মোট ১৪টি উপাদান রয়েছে যার প্রতিটির মূল্য ৭৮ দশমিক ৫০ পাউন্ড। এতে মোট দুই হাজার ৬১৮ ক্যালরি শক্তি রয়েছে, যা একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক প্রয়োজনীয় শক্তির তুলনায় বেশি। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।




0 comments:
Post a Comment