Monday, October 6, 2014

ফিলিস্থানের কোচ হচ্ছেন ম্যারাডোনা

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনি। এবার সে দেশের জাতীয় দলের কোচ হতে চলেছেন কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনা। 

ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা শুরু হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপ খেলার ছাড়পত্র পেয়েছে ফিলিস্তিন। ২০১৫ সালে অস্ট্রেলিয়াতে বসবে এশিয়ান কাপের আসর। ওই টুর্নামেন্টে ফিলিস্তিনকে উদীয়মান শক্তি হিসেবে মনে করা হচ্ছে। এশিয়ান কাপে ভাল ফলাফলের জন্যই ম্যারাডোনাকে কোচ করতে চলেছে ফিলিস্তিন।

উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। কিন্তু দেশকে আশানুরূপ ফল দিতে পারেননি তিনি। এখন দেখার ফিলিস্তিনের হয়ে তিনি কি সাফল্য দেখাতে পারেন।

0 comments:

Post a Comment