এশিয়ান গেমসের ম্যাচে অল-রাউন্ডিং পাফরমেন্স দেখিয়ে কুয়েতের বিপক্ষে ২০৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাড়রা। এর ফলে বাংলাদেশ কাছে বিপর্যস্ত কুয়েত।
দ. কোরিয়ার ইনচনে ইয়নহুই ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করা বাংলাদেশ সংগ্রহ করে ২২৪ রান। আর ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রান করতেই গুটিয়ে যায় কুয়েত।
ওপেনিং তামিম করেন ২৮ রান। বিজয় করেন ৩৮ রান। মিঠুন করেন ৫৯ রান। আর দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান করেন ২৩ রান। সাব্বির রহমান করেন ৩৫ রান।
এছাড়া ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে মাহামুদুল্লাহ করেন ৪ রান, নাসির করেন ৯ রান।
নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২৪ রান।
জবাবে, ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুয়েতের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। মাত্র ২১ রানে গুটিয়ে যায় তারা। ফলে ২০৩ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। - See more at: http://www.sharenews24.com/index.php?page=details&nc=50&news_id=44480#sthash.iQheyYJJ.dpuf




0 comments:
Post a Comment