এক অস্ট্রেলিয়ান ভদ্রলোক তার ফেসবুকের বন্ধু তালিকার সব বন্ধুর সঙ্গে কফি খেতে চান। ম্যাট খুলেজা নামের ওই অস্ট্রেলিয়ানের তালিকায় বন্ধুর সংখ্যা ১ হাজার ৮৮ জন। এদের প্রত্যেকের সঙ্গে একবার দেখা করে দুজন মিলে কফি খেতে চান তিনি।
ইতিমধ্যে ম্যাট তার 'এক হাজার প্লাস কফি' প্রজেক্ট শুরু করেছেন গত মাস থেকে। এই পরিকল্পনাকে তিনি সামাজিকতা চর্চার কার্যক্রম হিসাবে উল্লেখ করেছেন।
ম্যাট জানান, আমার বন্ধু তালিকায় প্রত্যেক বন্ধুর সঙ্গে আলাদাভাবে দেখা করে এক কাপ করে কফি খেতে চাই। এ কাজটি করতে আগামী ৩ বছর লেগে যাবে বলেও জানান তিনি।
২৮ বছর বয়সী ওই তরুণ আরো জানান, সত্যিকার জীবনে আমার এত বন্ধু নেই। কিন্তু তারা আমার ফেসবুকের বন্ধু। আমি দেখতে চাই আমার ফেসবুকের বন্ধুরা আসলে দেখতে কেমন?
ইতিমধ্য ম্যাট ২৯ জন বন্ধুর সঙ্গে দেখা করে কফি খেয়েছেন। তার আপাতত লক্ষ্য প্রতি সপ্তাহে অন্তত পাঁচজন বন্ধুর সঙ্গে কফি খাওয়া। এ হিসাবে আগামী ২০১৮ সাল নাগাদ তার কফি খাওয়ার প্রজেক্ট শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ কাজ করতে ম্যাট উঠেপড়ে লেগেছেন এবং এ কাজকে পার্ট-টাইম চাকরি হিসাবে নিয়েছেন তিনি।




0 comments:
Post a Comment