Tuesday, November 25, 2014

বিদ্যুৎ চুক্তির ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

সার্কের লোগো

সার্কের লোগো

শফিকুল ইসলাম, কাঠমান্ডু থেকে : নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান সার্ক শীর্ষ সম্মেলনে বিদ্যুৎ চুক্তির বিষয়ে এখনো আশাবাদী বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যায় কাঠমান্ডুর হোটেল সল্টিতে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ  মাহমুদ আলী।

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ এশিয়ার আট জাতির সহযোগিতামূলক সংস্থা সার্কের ১৮তম সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার্স (পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের)  বৈঠক হয়। 
বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী জানান,  বহুমাত্রিক যোগাযোগের  তিনটি চুক্তি হওয়ার কথা থাকলেও চলতি সার্ক শীর্ষ সম্মেলনে তা হচ্ছে না। তবে সাউথ এশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা দক্ষিণ এশিয়া অর্থনৈতিক ইউনিয়ন গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিদ্যুৎ চুক্তির ব্যাপারে এখনো আশাবাদী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।’
তিনি  আরো বলেন, ‘বাংলাদেশের পর্যটন খাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেকোনো দেশ বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ করতে পারবে।’

এ এইচ মাহমুদ আলী জানান, কাউন্সিল অব মিনিস্টার্স বৈঠকে আগের স্ট্যান্ডিং কমিটি এবং প্রোগাম কমিটির সাম্প্রতিক সুপারিশগুলো এবং আলোচনা অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্য, অর্থ, যোগাযোগ, দারিদ্র বিমোচন, কৃষি,পরিবেশ, জলবায়ু, সন্ত্রাস প্রতিরোধ, শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ গুরুত্ব আরোপ করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণরা এ অঞ্চলের জন্য একটি বড় সম্পদ। তরুণদের প্রকৃত অর্থে মানবসম্পদে রূপান্তর করতে আহ্বান জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি, তরুণদের জনসম্পদে রূপান্তরের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি গবেষণাপত্র, দুটি ফ্রেমওয়ার্ক এবং একটি সংকলন উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
nssl=78880#sthash.zPGt1gKX.dpuf

0 comments:

Post a Comment