Thursday, October 9, 2014

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন: শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর মহল্লার মো. ইলিয়াসের ছেলে সুমন (২৫) ও একই উপজেলার লাগাদপাড়া গ্রামের আল আমিনের ছেলে মেহেদী (২৩)।
গতকাল বুধবার রাতে ৯ বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যার দিকে সোনামসজিদ সীমান্ত এলাকা দিয়ে দুই অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সুমন ও মেহেদীএক রাউন্ড গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে বিজিবি। এসময় তাদের কাছ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে আটককৃতদের আগ্নেয়াস্ত্রসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

0 comments:

Post a Comment