Saturday, January 10, 2015

গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল কাল

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।

অলংকরণ : অপূর্ব খন্দকার
রোববার সকাল ১০টায় গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন সাংবাদিকদের হরতালের কর্মসূচির কথা জানান।

মিলন জানান, ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার ও সারা দেশে জোট নেতা-কর্মীদের হত্যা, গুলি এবং গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

0 comments:

Post a Comment