Sunday, January 11, 2015

বিডিরঙ সাইটে নতুন ব্লগ লেখা নিয়ে সকল সমস্যার সমাধান (এখন আপনিও লিখুন বিডিরঙ.কম)

বিডিরঙ এখন বাংলাদেশের একটি জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ। তাই বিডিরঙ এ যেমন সদস্য সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে বিডিরঙ এর “প্রকাশনার” সংখ্যা। তবে কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু নতুন ব্লগার যারা বিডিরঙ এ লিখতে চান তারা পোস্ট লেখার চেস্টা করছেন কিন্তু বিডিরঙ এর কিছু টার্ম এর সমন্ধে ধারনা না থাকার কারনে তাদের লেখা প্রকাশনাগুলো বিডিরঙ এর হোমপেজে প্রকাশিত হচ্ছে না। আজ আমার এই লেখাটি সেই নবিন ব্লগার দের জন্য যারা ব্লগ লিখতে চান কিন্তু পারছেন না।
বিডিরঙ এ আপনার লেখা জমাদিন
বিডিরঙ এ পোস্ট লেখার জন্য সকল ধরনের সমস্যা ও সমাধান!

বিডিরঙ এ ব্লগ লেখা লেখা সংক্রান্ত কিছু গাইড-লাইনঃ

বিডিরঙ একটি সকলের জন্য উন্মুক্ত ব্লগিং সাইট। তাই বিডিরঙে যে কেউ একটি মাত্র অ্যাকাউন্ট করে খুব সহজেই তার মনের মধ্যে জমে থাকা প্রযুক্তির সকল রঙ গুলো বিডিরঙ নতুন প্রকাশনার সাথে সকলের সাথে সেয়ার করতে পারবেন। তাই আপনি যদি বিডিরঙ ব্লগ লিখতে চান তাহলে একটা বিডিরঙ অ্যাকাউন্ট করুন এবংড্যাশবোর্ডে লগইন করে নতুন প্রকাশনা যুক্ত তে ক্লিক করুন। তাহলে আপনি নিচের ছবির মত একটি এডিট পেয়ে যাবেন ব্লগ লেখার জন্য।
বিডিরঙ ড্যাশবোর্ড এবং নতুন পোস্ট যুক্ত করা ও সম্পাদনা করা
এটি হচ্ছে বিডিরঙ এর ড্যাশবোর্ড! এবং এখানে দেখানো হয়েছে কিভাবে নতুন পোস্ট যুক্ত করতে হয়।
উপরের ছবি থেকে নিশ্চয়ই বুঝে গেছেন কোথায় কি লিখতে হবে? বিডিরঙ এ যেকোনো পোস্ট এর সাথে বেশ কিছু ইমেজ (ছবি) যুক্ত করার প্রয়োজন হতে পারে। তাই চলুন শিখে নেই কিভাবে যেকোনো প্রকাশনার মধ্যে ইমেজ (ছবি) যুক্ত করতে হয়।
ছবি যুক্ত করার জন্য এডিটরের উপরে অবস্থিতছবি যুক্ত বা ভিডিও যুক্ত বাটনে ক্লিক করুন। তাহলে ছবি আপলোড করার জন্য
যেকোনো মিডিয়া আপলোড করন বিডিরঙে
এই ছবির মত একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে ছবি আপলোড করার জন্য
এবার ফাইল নির্বাচন এ ক্লিক করে যেকোনো একটি ছবি নির্বাচন করুন তাহলে অটোম্যাটিক ভাবে ছবি গুলো বিডিরঙ এর সার্ভারে আপলোড হতে শুরু করবে এবং আপলোড শেষ হয়ে গেলে ছবিতে আপলোড করার ছবির তথ্যগুলো যোগ করতে বলা হবে, তথ্যগুলো লিখে ছবিটি আপনার প্রকাশনাতে যুক্ত করার জন্যএই ছবিটি ব্যবহার করুন বাটন বাটনে ক্লিক করুন। নিচের ছবিতে খেয়াল করুন।
ছবিতে ছবির জন্য বিবরন ও ব্যবস্থা নির্বাচন করা
এভাবেই আপনাকে বিডিরঙ এ ছবি যুক্ত করার জন্য তথ্য গুলো যুক্ত করতে হবে।
এবার আপনার লেখা ছোট-বড়, রঙ বল্ডইটালিক লেখাতে লিংক, আন্ডার লাইন তালিকা অথবা লেখার যেকোনো আকৃতি বিয়ে আসতে বিডিরঙ এর এডিটরে দেয়া প্রয়োজনীয় টুলস গুলো ব্যবহার করুন। আপনার এডিটরে হয়তো প্রথমে কয়েকটি টুলস দেখাতে পারে তাই আরোও টুলস নেয়ার জন্য নিচের ছবির চিহ্নিত বাটনে ক্লিক করুন।
এই টুলস গুলো ব্যবহার করে আপনার ব্লগ লেখাগুলোকে আরোও সুন্দর করে তুলুন
এই টুলসগুলো আপনার বেশ প্রয়োজনীয় ও কাজের। এই টুলসগুলো দিয়ে আপনার লেখার আকার আকৃতি পরিবর্তন করতে পারবেন।

লেখার জন্য বিভাগ নির্বাচনঃ

প্রতিটি লেখার জন্য আলাদা আলাদা বিভাগ নির্বাচন করা হয়ে থাকে বিডিরঙ ব্লগে। তাই আপনি আপনার লেখার জন্য একটি মাত্র বিভাগ নির্বাচন করতে পারবেন তাই আপনি যেকোনো একটি বিভাগ নির্বাচন করুন যা আপনার পোস্ট এর বিষয়বস্তুর সাথে মিল থাকে।। মনে রাখবেনঃ অনান্য, নির্বাচিত ও বিডিরঙ রিসোর্স বিভাগে আপনার লেখা জমা দিতে পারবেন না।
প্রকাশনার জন্য যেকোনো একটি বিভাগ নির্বাচন করুন
এখানে আমি “টিউটোরিয়াল” বিভাগ নির্বাচন করেছি বলে আপনাদের সকল পোস্ট “টিউটোরিয়াল” এ পোস্ট করে দিয়েন না। আপনার পোস্ট সাথে মিল থাকে এমন একটি বিভাগ নির্বাচন করুন।

লেখার জন্য ট্যাগ নির্বাচন করুণঃ

বিভাগ নির্বাচন এর মতই আপনি ট্যাগ নির্বাচন করতে পারবেন তবে একটু ভিন্ন। ট্যাগ এর জন্য আপনি আপনার প্রকাশনার সাথে মিল রেখে বেশ কয়েকটি ট্যাগ দিতে পারবেন। তবে বিডিরঙ এ যেকোনো লেখার সাথে অবশ্যই আপনাকে সর্বনিম্ন ৩টি ট্যাগ নির্বাচন করতে হবে। আপনি চাইলে এর চেয়েও বেশি নির্বাচন করতে পারেন। ট্যাগ নির্বাচন করার জন্য আপনার ট্যাগগুলো একের পর এক ট্যাগ কমা দিয়ে লিখুন তারপর যুক্ত করুন। আপনি চাইলে পূর্বে ব্যবহিত ট্যাগগুলোও ব্যবহার করতে পারবেন “সবচে বেশী ব্যবহৃত ট্যাগগুলো থেকে বেছে নিন” লিংক এ ক্লিক করে। নিচের ছবিতে দেখুন।
পোস্ট এর জন্য প্রয়োজনীয় কিছু ট্যাগ নির্বাচন করুন
আপনার পোস্ট এর সাথে মিল রেখে কয়েকটি ট্যাগ লিখুন এবং “যুক্ত করুন” বাটনে ক্লিক করুন।

লেখার জন্য নির্বাচিত ছবি যুক্ত করুণঃ

নির্বাচিত ছবিটি আপনার লেখার জন্য জন্য একটি প্রয়োজনীয় ছবি। এই ছবিটি বিডিরঙ এর হোমপেজে ছোট থাম্বানাইল আকারে প্রদর্শিত হয়। অথবা যেকোনো সামাজিক যোগাযোগ ব্যবস্থা সাইটগুলোতে আপনার লেখাটি সেয়ার করার সময় আপনার দেয়া নির্বাচিত ছবিটি দেখা যাবে। তাই এই ছবিটি দেয়া বাধ্যতামূলক। নির্বাচিত ছবি দেয়ার জন্য ট্যাগ পোস্ট এডিটের সব নিচে “নির্বাচিত ছবি” থেকে “Set Featured Image” লিংক এ ক্লিক করুন।
বিডিরঙ এ থাম্বনাইল এর জন্য নির্বাচিত ছবি যুক্ত করা
নির্বাচিত ছবি যুক্ত করার জন্য নির্বাচিত ছবি যুক্ত করার ইউজেট
এবার একটি ছবি আপলোড করুন এবং নিচের ছবির মত করে “নির্বাচিত ছবি হিসেবে ব্যবহার করুন” এ ক্লিক করুন। তাহলেই আপনার লেখাটি প্রকাশ করার জন্য প্রস্তুত হয়ে যাবে।
বিডিরঙে যেকোনো পোস্ট এ নির্বাচিত ছবি যুক্ত করুন
এভাবেই আপনার ছবিটি প্রকাশনার জন্য থাম্বনাইল হিসেবে যুক্ত করুন
এবার একবার আপনার লেখাটির পূর্বরুপ দেখার জন্য পূর্বরুপ বাটনে ক্লিক করুন। এবার আপনার লেখাটি ভালো করে দুই একবার পড়েনিন এবং দেখেনিন কোন ভুল-ত্রুটি হয়েছে কিনা। ভুল ত্রুটি হলে সেগুলোর সমাধান করে  আপনার লেখাটি প্রকাশ করুন।
বিডিরঙ এ পোস্ট প্রকাশ করার জন্য বা পুর্বরুপ দেখার জন্য পাবলিশ অ্যাকশন
এই ইউজেট থেকে আপনার লেখাটিকে খসড়া হিসেবে সংরক্ষণ, পুর্বরুপ ও বিডিরঙ হোমপেজ এ প্রকাশ করতে পারবেন
ব্যাস! আপনার লেখা বিডিরঙ এর হোমপেজ এ আসলেই আপনি হয়ে গেলেন একজন প্রযুক্তির ব্লগ লেখক। বিডিরঙ ব্লগ লেখা বা অনান্য যেকোনো ছোট-খাটো সমস্যার জন্য বিডিরঙ এর সাথে যোগাযোগ করুন, ফেসবুক গ্রুপ বা ফ্যানপেজেও জানাতে পারেন আপনার সমস্যা গুলো। আশা করি দ্রুত সমাধান পেয়ে যাবেন।

0 comments:

Post a Comment