অবরোধের পঞ্চম দিনে রাজধানীর তেজগাঁওয়ে ৮ নম্বর একটি যাত্রীবাহী চলন্তবাসে পেট্রোল বোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় অমূল্য বর্মণ নামে (৪৫) এক রিকশাচালক দগ্ধ হয়েছেন।
তেজগাঁও মহিলা কলেজের সামনে ওভার ব্রিজের নিচে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতের সঙ্গে থাকা অপর রিকশাচালক অনিল চন্দ্র জানান, তারা পাঁচজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকেন। তাদের প্রত্যেকের বাড়ি পঞ্চগড় জেলায়। তারা শনিবার সকালে পঞ্চগড় যাওয়ার উদ্দেশে রওয়ানা হন।
হাসপাতালে অমূল্য বর্মনের সহকর্মী জাহিরুল ইসলাম জানান, তারা পাঁচ রিকশাচালক গ্রামের বাড়িতে যাওয়ার জন্য যাত্রাবাড়ি থেকে ৮ নম্বর গাড়িতে চড়ে গাবতলী বাসস্টেশনে যাচ্ছিলেন।
তাদের বাসটি ফার্মগেট এলাকার তেজগাঁও মহিলা কলেজের সামনে পৌঁছলে মোটর সাইকেলে যোগে দুর্বৃত্তরা এসে জানালা দিয়ে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে গাড়িতে আগুন ধরে যায়। অমূল্য বর্মন দগ্ধ হন।
সংবাদ পেয়ে তেজগাঁও থানার এএসআই খোরশেদ আলম অমূল্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। তার শরীরের ১২ শতাংশ ঝলসে গেছে। মুখমণ্ডল, দুই পা, দুই হাত পুড়ে গেছে তার।




0 comments:
Post a Comment