Thursday, January 22, 2015

Waterproof Smartphone এর IP certification explain বাংলা ভিডিও

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও । আজকে আমি কোনো রিভিউ করবো না । আজকে আমি Waterproof Smartphone এর IP certification নিয়ে আলোচনা করবো । আশা করি আপনারা ভিডিওটি দেখে এই IP certification ব্যাপার টা ভালো করে বুঝতে পারবেন ।So ভিডিও আপনারা enjoy করুন…

ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=1kmEUayWgEY

এই রকম আরো ভিডিও পেতে আমাদের Channel এ Subscribe করুন এবং আমাদের Facebook page এ Connected থাকবেন ।

চ্যানেল লিঙ্ক ঃ https://www.youtube.com/techmanob

Wednesday, January 21, 2015

Play Store থেকে যেকোন Paid Apps Download করুন একদম Free তে

অনেকেই হয়ত Black Market ব্যবহার করেন পেইড এপস ডাউনলোড করার জন্য কিন্ত সেখানে নতুন ভার্ষন মাঝে মাঝে দেয়া থাকে না। আপনি এখন থেকে সেগুলো সহজেই নামাতে পারবেন তাও আবার প্লে-স্টোর থেকেই। বেশি কিছু করতে হবে না মাত্র ৩ টা ধাপ অনুসরন করুন তাহলেই হবে। আশা করি এটা নিয়ে আগে কেউ টিউন করে নি যদি করে থাকে তাহলে ministerhost-com ক্ষমাপ্রার্থি
প্রথমে নিচের লিংক থেকে APK ফাইল টি ডাউনলোড করুন >> ডাউনলোড
ইনস্টল করুন তারপর প্লে স্টোর-এ প্রবেশ করুন এবং একটি পেইডি এপস নির্বাচন করুন। নিচের ছবিগুলো ফলো করুন
2014-10-03-13.24.43
1.

ব্লগ ডিজাইনের ৮টি টিপস – যা আপনার ক্লাইন্ট পেতে সহায়ক হবে!

সবাইকে স্বাগত জানিয়ে আজকের পোস্টটি শুরু করতে চাই! তথ্যপ্রযুক্তি নিয়ে এর আগে অভো টেকনোলজি-র ওয়েবসাইটে কয়েকটি ইংরেজি ব্লগ পোস্ট লিখেছি। আশা করছি বাংলায় এখানে নিয়মিত লিখে যাবো।

আপনি কি করবেন যখন আপনার একজন ভবিষ্যৎ ক্লাইন্ট আপনাকে মিটিংয়ে আমন্ত্রন জানাবেন? আপনি কি অপ্রস্তুতভাবে যাবেন? মাথার চুল, কাপড় এলোমেলো, মুখে সিগারেট লাগিয়ে? আমি বলবো, “না”। আপনি এভাবে কখনই যাবেন না। কারণ আপনি অবশ্যই চাইবেন আপনার ভবিষ্যৎ ক্লাইন্টের সাথে একটি ভাল প্লেসে মিট করতে। তার সাথে স্মার্টলি এবং ব্যবসায়িক ভাবভঙ্গিতেই আলোচনা করতে।
ঠিক একইভাবে যখন একজন ভবিষ্যৎ ক্লাইন্ট আপনার ব্লগে ভিসিট করে, এটা অনেকটা মনে হতে পারে মিটিংয়ের জন্য আপনি তাদেরকে আপনার অফিসে আমন্ত্রন জানিয়েছেন। এখন প্রশ্ন হল, আপনি ব্লগটি কি প্রফেশনাল ভাবে ডিজাইন করা? আপনি ব্লগটি কি ব্যবসায়ের জন্য প্রস্তুত?
যদি প্রস্তুত না হয়ে থাকে তবে, আপনি অনেক ক্লাইন্ট হারাচ্ছেন প্রতিদিনই! এমন অনেক ক্লাইন্ট আছেন যারা আপনাকে কাজ দিবেন বলেই সার্চ করছেন কিন্তু আপনার ব্লগের অবস্থা দেখেই তারা আপনার সাথে যোগাযোগ করছে না। কারণ, আপনার ব্লগটিই আপনার অফিসের মত। আপনি অফিসই যদি রুচি সম্পন্ন করতে না পারেন তবে কাজ কতটা ভাল দিতে পারবেন সেটাই ক্লাইন্টের সন্দেহ! ঠিক এই একটি কারণের আপনার এবং আপনার ফ্রীলান্সার অন্য বন্ধুটির ক্লাইন্ট পাওয়া এবং না পাওয়ার মধ্যে পার্থক্য।
কিন্তু আপনার কি করা উচিৎ বুঝে উঠতে পারছেন না? এই পোস্টির মাধ্যমে আমি ৮টি ব্যাসিক ব্লগ লেআউট ডিজাইন টিপস যা ক্লাইন্ট পেতে প্রতিটি ফ্রীলান্সারদের ব্লগে ইমপ্লিমেন্ট করা উচিৎঃ
হেডার গ্রাফিকস
আপনার ব্লগের হেডারটি আপনার ব্লগের সদরদরজা বলা চলে। এটি অবশ্যই স্পষ্ট এবং সাজানো হতে হবে। হেডারটি নিয়েই আপনাকে বুঝিয়ে দিতে হবে ব্লগে কোন বিষয়ে আলোচনা হয় এবং আপনি কোন বিষয়ে এক্সপার্ট। অনেক ভিসিটরই আপনার ব্লগে তাদের মতামত বা আপনার কনটেন্ট পড়বে কিনা তা আপনার ব্লগের উপরিভাগ দেখেই কয়েক সেকেন্ডের মধ্যে সিন্ধান্ত নেয়। তাই মনে রাখতে হবে, আপানার ব্লগের হেডার আপনার ব্লগে ভিজিটর ধরে রাখার জন্য অনেক ইম্পরট্যান্ট ফ্যাক্ট! অবশ্যই… অবশ্যই মনে রাখবেন, ইন্টারনেট জগতটি সম্পূর্ণ অব্যক্তিক একটি নেটওয়ার্ক। কাউকে দেখে বুঝার উপায় নাই যে সে আসলেই কোন বাস্তবিক কোন মানব/মানবী কিনা! তাই আপনি যে আসলেই একজন সত্যিকারের মানুষ সেটি আপনার ফ্রীলান্সিং দক্ষতা দিয়ে প্রমাণ দিতে হবে
একটি মাত্র সাইডবার
অনেক ব্লগেই একাধিক (দুটি, এমনকি তিনটি) সাইডবার দেখা যায়। মনে রাখবেন, আপনার সাইডবারে শুধুমাত্র ইম্পরট্যান্ট জিনিসগুলোই রাখা হবে- যা দেখে আপনার ক্লাইন্ট আপনাকে হায়ার করবে। একাধিক সাইডবার থাকলে আপনার ব্লগের মেইন কনটেন্ট কোনটি সেটিই আপনার ভবিষ্যৎ ক্লাইন্ট খুঁজে পাবে না। ফলে, আপনিও তার সাথে কন্ট্রাকে যেতে পারছেন না!
সাইডবারের জন্য সবচেয়ে ভাল এবং আদর্শ স্থান হল ব্লগের ডানদিক। কারণ, আপনার ব্লগের পাঠকরা সবচেয়ে উপরে বাম দিকে থেকে আপনার ব্লগকে পড়তে শুরু করে এবং বাম দিক থেকে ডানে চলে আসে। তাই আপনার ব্লগের মেইন কনটেন্ট অবশ্যই নামদিকে রাখা উচিৎ। অনেকেই ব্লগে কোন সাইডবারই রাখেন না। এটি ঠিক নয় কারণ, পাঠককে তখন লম্বা লাইন ধরে ব্লগ পোস্ট পড়ে যেতে হবে যা অনেকের কাছেই বিরক্তকর! এজন্যই সংবাদপত্রের পোস্টগুলোর পাশেই একটি করে সাইডবার থাকে।
অতিরিক্ত উইজেট সরিয়ে ফেলুন
আপনার সাইডবারে সেটআপ হয়ে গেলে এবার আসুন সাইডবার উইজেট সেকশনে। অনেক ব্লগেই দেখা যায়, অপ্রয়োজনীয় অনেক উইজেট যেমন: টুইটার স্ট্রিম, সাম্প্রতিক মন্তব্য, অন্য ব্লগের ফিড, ক্যালেন্ডার ইত্যাদি দিয়ে সাইডবার ভরপুর। এমনটি করা সম্পূর্ণ অপেশাদারিত্বের সামিল। এমনসব অপ্রয়োজনীয় উইজেটের জায়গায় আপনি “Follow me on Twitter!” “Download this free report!” “Check out all my Facebook fans!” এসব উইজেট স্থাপন করতে পারেন।
একজন ফ্রীলান্সার হিসেবে আপনি সবসময় আপনার লক্ষের দিকে খেয়াল রাখবেন। কারণ, আপনার ব্লগ পড়ে সেখানে থেকে কিছু ক্রয় করলে সরাসরি আপনাকেই কল দিবে। যদি এমনটি হয়, তবে কি দরকার অতিরিক্ত কিছু করে ব্লগের ইন্টারফেসের বারোটা বাজানোর?
পোস্টের শুরুতেই ইমেজের ব্যবহার
ব্লগ পোস্টে শুধুমাত্র টেক্সট দিয়েই সব কিছু আলোচনা করলে সেটা আপনার ব্লগের জন্য খুব বেশি ভাল দেখাবে না। আপনার ব্লগের পোস্টকে ভিজুয়্যালি আকর্ষণীয় করতে চাইলে প্রতিটি পোস্টে এটলিস্ট এটি করে ইমেজের ব্যবহার করতেই হবে। টেক্সট এবং ইমেজের সমন্বয়ে একটি ব্লগ পোস্ট পাঠকের কাছে মজার এবং ইম্পরট্যান্ট হয়ে উঠে। এছাড়া সব কিছুই লিখে বুঝানোর চাইতে ক্ষেত্র বিশেষে ইমেজের ব্যবহার আপনার টেক্সটের উপস্থিতিকে অনেকাংশে কমিয়ে দিবে। যা আপনাকে নিজেকেই অনেক কমফোর্ট দিবে।
সাদামাটা ন্যাভিগেশন
ডজন খানিক লিস্ট সম্বলিত যেকোনো ন্যাভিগেশন মেন্যুই অত্যান্ত জটিল হবে এবং তা পাঠককে তার প্রয়োজন নির্বাচন করছে দ্বিধাদণ্ডের মধ্যে ফেলে দিবে। আর সেই লিস্ট গুলো যদি থাকে ড্রপডাউন হিসেবে তবে আরও বিরক্তিকর। অনেকেই হয়তো বুঝাবেনই না আপনার সেই লিস্টগুলোর অধিনে আরও কিছু সাবপেজ আছে।
অনেক ব্লগে দেখা যায় দুটি বা তিনটি ন্যাভিগেশন মেন্যু থাকে, যা পাঠককে আরও দিধায় ফেলে দেয়। আপনার প্রথম কাজ হবে অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট লিঙ্কগুলোকে মূল ন্যাভিগেশনে স্থাপন করা। কোন লিস্ট আইটেমের নাম বড় হলে সেগুলোকে ছোট করে দেখানো এবং যেগুলো কম ইম্পরট্যান্ট সেগুলোকে সাইডবারে রেফারেন্স বা রিসোর্স লিঙ্ক হিসেবে দেখানো।
অল্প কিছু অথবা বিজ্ঞাপনবিহীন ব্লগ
আপনি অনেক সময়ই আপনার ব্লগ থেকে সরাসরি বিজ্ঞাপনের মাধ্যমে আয় করার সুযোগ পাবেন যদি আপনার ব্লগ জনপ্রিয় হয়ে উঠে। এটি একদিকে যেমন আপনার আয়ের উৎস অন্যদিকে আপনার ক্লাইন্টকেও আপনার ব্যাপারে অনেক ইম্পরট্যান্স তৈরি করে দিবে। তবে, একই সাথে অনেকগুলো বিজ্ঞাপন বসানো কখনও কখনও আপনার ব্লগের পাঠক এবং ক্লাইন্টকে বিরক্তিতে ফেলতে পারে।
বিজ্ঞাপন দেয়ার সবচেয়ে ভাল উপায় হতে পারে – সাবপেজ, সাইডবার এবং হোম পেজে কোন ধরণের বিজ্ঞাপন না রেখে পোস্ট পেজে বিজ্ঞাপন রাখতে পারেন। সবচেয়ে ভাল হয়, বিজ্ঞাপন না রাখা। আপনার বিজ্ঞাপন থেকে যদি কোন আয় বা ইম্প্রেশন না থাকে তাহলে সেটি আপনার যতটা না ভাল ফলাফল দিবে তার চেয়ে খারাপটাই বেশি প্রভাব ফেলবে। তাই প্রয়োজন না থাকলে ব্লগকে বিজ্ঞাপন মুক্ত রাখুন।
বড় এবং পরিস্কার ফন্ট ব্যবহার করুন
যদি আপনার ব্লগে ১০ অথবা ১২ পিক্সেল সাইজের ফন্ট থাকে তবে সেটির সাইজকে বাড়িয়ে ১৪ পিক্সেলে উন্নিত করুন। তাহলে আপনার ব্লগের পাঠকরা ব্লগ পড়তে আগের চেয়ে বেশি আগ্রহ প্রকাশ করবে। ফন্ট স্টাইলের দিকেও নজর দিতে হবে সাইজের আগেই, এমন কোন স্টাইল ব্যাবহার করা ঠিক হবে না যা আপনার পাঠককে বুঝতে অসুবিধায় ফেলবে। বাংলা ফন্ট হিসেবে ব্লগে “SolaimanLipi” অথবা “Siyam Rupali” এবং ইংরেজি ফন্ট হিসেবে “Tahoma”, “Arial”, “Ubuntu”, “Verdana” ফন্ট ব্যবহার করতে পারেন। ইংরেজি সাইটে Open Sans খুব সুন্দর একটা ফন্ট, ব্যাবহার করতে পারেন।
ব্লগে “Hire Me!” পেজ সংযুক্ত করুন
যদি আপনি নিজের ব্লগের “Hire Me!” পেজ সংযুক্ত না করে থাকেন তবে কেউই জানবে না আপনি একজন প্রফেশনাল ফ্রীলান্সার। তাই আপনার ব্লগে অবশ্যই প্রোফেসনাল সাইন হিসেবে “Hire Me!” পেজ সংযুক্ত করুন, যাতে কেউ সরাসরি আপনাকে হায়ার করতে পারে।
কারণ হিসেবে আরও বলা যায়, আপনার যদি আলাদা ফ্রীলান্স ব্যাবসায়িক সাইট না থাকে তবে এই ব্লগই হবে আপনার এবং ক্লাইন্টের জন্য মিট করার একমাত্র কেন্দ্রস্থল। “Hire Me!” পেজে সাথে আপনার কাজের সিম্পল, এমন কোন বড় কোম্পানির সাইটের লিঙ্ক শেয়ার করুন যা আপনি নিজের ডিজাইন/প্রমোট করেছেন। এতে আপনার কাজের পরিধি সম্পর্কে অন্য ক্লাইন্ট স্পষ্ট ধারণা পাবেন।
আবার আপনার আলাদা ফ্রীলান্স সাইট থাকলে সেখানে আপনার পূর্ণ যোগাযোগ করা মত তথ্য রাখুন। সোশ্যাল মিডিয়াতেও যেন তার আপনাকে খুঁজে পায় সেই প্রোফাইলগুলোও শেয়ার করুন। মনে রাখবেন, আপনার কমিউনিকেশন স্কিল যতবেশি দক্ষ এবং বিস্তৃত হবে, আপনার নেটওয়ার্ক তত বেশি শক্তিশালী হবে এবং আপনি লাইফটাইম কাজের জগতে প্রবেশ করবেন!
এবার আপনি বলুন, কিভাবে আপনার ব্লগকে ডিজাইন করছেন? কি কি পদ্ধতি অবলম্বন করছেন? মন্তব্যে জানাতে ভুলবেন না!

Sunday, January 18, 2015

ঘরে বসে নিজেই শিখুন প্র্যাকটিক্যালি ইলাস্ট্রেটর এবং ফটোশপ!! স্টেপ বাই স্টেপ গ্রাফিক্স ডিজাইন এর এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল

ফটোশপের এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালটি বের হওয়া পর থেকে আমার অনেক শুভাকাঙ্খি ইলাস্ট্রেটর এর টিউটোরিয়াল চেয়ে আমাকে কল করতেন। একই সাথে সবার অনুরোধও ছিল ইলাস্ট্রেটর এর টি যেন একটু দ্রুত হয়। সবার চাওয়া ও আমার অক্লান্তিক পরিশ্রম দিয়ে একটু দেরী করে হলেও অবশেষে সম্পূর্ণ করলাম ইলাস্ট্রেটর এর এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল এর কাজ।
আর ইলাস্ট্রেটর এবং ফটোশপ এর দুটো টিটোরিয়াল মিলিয়ে সম্পূর্ণ হয়েছে গ্রাফিক্স ডিজাইনের কোর্স “গ্রাফিক্স ডিজাইন এর এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল
টিউটোরিয়াল গুলোতে ফটোশপ এবং ইলাস্ট্রেটর-এর প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা এবং প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। যারা ফটো এডিটর এবং গ্রফিক্স-ডিজাইনার হতে চান টিউটোরিয়ালগুলো তাদের জন্য। যাঁরা বেসিক লেভেল থেকে শুরু করতে চান তাদের জন্য প্রত্যেকটি টুলস অপশন এর ব্যবহারিক কাজ স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং সব ধরনের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এনিমেশন, পেইনটিং, ফটো এডিটিং কিভাবে করতে হয় সেটিও ভিডিও টিউটোরিয়াল আকারে দেখানো হয়েছে।
একইসাথে যাঁরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর-এর কাজ জানেন কিংবা সরাসরি কাজ কিভাবে করতে হয় জানতে চান অথবা শখের বসে কাজ শিখতে চান তাদের জন্যও বিভিন্ন ক্রিয়েটিভ কাজ এবং চিন্তা করে আরো সুন্দর ডিজাইন কিভাবে করতে হয় তা টিউটোরিয়াল গুলোতে দেখানো হয়েছে। এছাড়া টিউটোরিয়ালগুলোতে বিভিন্ন ডিজাইনের ওয়ার্ল্ড ওয়াইড যে নাম গুলো প্রচলিত সেই নামগুলো ব্যবহৃত হয়েছে। যা ফ্রিল্যান্সারদের ক্লায়েন্টের চাহিদা পূরণ ও বুঝতে সাহায্য করবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে ভিডিও প্লেয়ার, ফ্রন্ট, ইলাস্ট্রেটর সি এস ৬ সফটয়্যারসহ প্রত্যেকটি টিউটোরিয়ালের সাথে টিউটোরিয়াল অনুশীলনের প্রয়োজনীয় উপকরণও দেওয়া হয়েছে।

টিউটোরিয়াল গুলো সংগ্রহ করতে :

http://rokomari.com/publisher/3095 অথবা কল করুন: 16297, 015 1952 1971

কালেকশনটিতে আছে:

  • ফটোশপের এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল
  • ইলাস্ট্রেটর –এর এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল

ফটোশপ -এর টিউটোরিয়ালগুলো :

1 What is Photoshop CS6:
----0 Color
--TOOLS and Strat
2 Photoshop Workspace:
-- 1 The Photoshop workspace
-- 2 Organizing Photoshop Panels
-- 3 Creating User-Generated Workspaces
-- 4 Preset migration and sharing
3 Viewing and Zooming Images:
-- 1 Changing the Photoshop view
-- 2 Working with the Zoom tool
4 Adobe Bridge:
-- 1 What is Adobe Bridge CS6
-- 2 Bridge 101
5 Layers:
-- 1 Layers 101
-- 2 Exploring layer basics
-- 3 Aligning Image Layers
-- 4 Backgrounds vs Layers
-- 5 Merging Layers
-- 6 Blending Modes 101
6 Image Adjustments:
-- 1 Fixing problems automatically
-- 2 Auto Corrections
-- 3 The Power of Adjustment Layers
-- 4 Using Adjustment Layers A Basic Workflow
-- 5 Levels 101
-- 6 Dodge - Burn and Sponge 101
-- 7 Working with Dodge and Burn
7 Cropping and Transforming:
-- 1 Using the Crop tool
-- 2 Understanding Resize vs. Resample
-- 3 Correcting Perspective
-- 4 Lens-aware adjustments
-- 5 Making non-destructive transformations with Smart
8 Retouching:
-- 1 Using Content-Aware Patch
-- 2 Using Content-Aware Move and Extend
-- 3 Removing unwanted details with Content-Aware Fill
9 Camera Raw:
-- 1 Enhancing Raw Images
-- 2 Camera Raw 7 plug-in
-- CR2 file
10 Selecting Parts of an Image:
-- 1 Selection 101
-- 2 Selecting Areas of a Photo
-- 3 Basic selection techniques and options
-- 4 Selecting soft edge objects with refine edge
-- 5 Adjusting Content Within a Mask
11 Filters:
-- 1 Overview of filters
-- 2 Applying Filters nondestructively using Smart Filt
-- 3 Sharpening an image with Unsharp Mask
-- 4 Using the new three-part Blur Gallery
-- 5 Blur gallery:
12 Sharing and Printing Photos
-- 1 Saving for Digital Sharing
-- 2 Presenting photos in a slideshow
-- 3 Creating contact sheets
13 Type - Adding Text to images:
-- 1 Type 101
14 Painting and Drawing:
-- 1 Brushes 101
-- 2 Working with vector-based shape layers
15) 3D Images:
-- 1 Creating 3D type with streamlined controls
16 Video:
- 1 Intuitive video workflow
17 Advanced Tutorials:
-- 1 Understanding pixels
-- 2 Understanding resolution
18 Practical Tutorial :
-- 1 Filter and Plug-ins
-- 2 Background Remove
-- Animation
-- Banner Design
-- Web Design
-- Web Icon and Button design
-- Black and White with Color - BWC
-- Business Card Design
-- Color Correction
-- Create shadow and reflection
-- Image manipulation
-- image re-sizing
-- Logo Design
-- Photo retouching
-- Photo-editing
-- Product Image Editing
-- T-shirt Design
-- Watermarking and Watermark Removal
-- Multiple Clipping Path
-- Alpha Channel Masking
-- Hair Masking
-- Jewelry, shoe, car, cycle Path
-- Advance Filter

ইলাস্ট্রেটর -এর টিউটোরিয়ালগুলো :

Start
-- Keybord
-- Color
Illustrator Workspace
-- Workspace
-- What is the Difference Between Photoshop and Illustator
-- Viewing and Zooming
-- Multiple file open
-- Tools
-- Set-up New Document
-- Work with Rulers and grid
Using Tools and Panel
-- Selection and Direct Selection tools
-- Magic wand tools
-- Fill and stroke
-- Smart Guids
-- Pen, add anchor, delet anchor, convert anchor Tools
-- Rectangle, rounded, ellipse, polygon, star, flare tools
-- Width, Warp, Twirl, Pucker, Bloat, Scallop, Crystallize, WrinkleTools
-- Group and Ungroup
-- Rotate, Reflect and align Tools
-- Transform Effect
-- Gradient Tools
-- Type Tools
-- Line and Stroke
-- Line, Arc, Spiral, Rectangular Grid, Polar Grid Tools
-- Paint Brush Tools
-- Blob Brush Tools
-- Eyedropper Tools
-- Artboard Tools
-- Pathfinder
-- Eraser, Scissors, Knife, Tools
-- Pencil, Smooth, Path Eraser Tools
-- Graph Tools
-- Mesh Tools
-- Width tools and Stroke
-- Pattern
-- Switch Mode, Eye Selection mode and Screen
-- Save and Format
Practical
-- Banner
-- Business card
--- Business card Design With barcode
--- Business card Design With Pattern
-- Cartoon Design
-- Logo Design
--- 3D logo Design
--- Colurful logo Design
--- Tech Bangladesh
--- Text Logo Design
-- Image to Vector (trace)
-- Cropping Images with Clipping Masks
-- Cropping Images with Opacity Masks
-- Flayer Design
--- Flyer Design (part-1)
--- Flyer Design (part-2)
--- Flyer Design (part-3)
-- hand drawn to vector
--- To Vector (part 1 to part 8)
-- 3D Mock Up
-- Icon
-- ID card
-- Poster Design
-- Brochure Design
--- Simple Brochure Design
--- Brochure Design with Cutting
-- eBook Design

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এই Computer Software টাই খুজছেন…..

আস্সালামু আলাইকুম।বুঝতে পারছেন না যে কোন অ্যাপ্সটার কথা বলব।
আমরা প্রায়ই মেমোরি বা পেনড্রাইভ লোড করার জন্য আশেপাশের কম্পিউটার দোকান গুলোতে যাই।
এবং এটাও লক্ষ্য করি যে তারা খুবই দ্রুত লোড করে দেয়।কিভাবে সম্ভব এটা?
হ্যা ভাই এটা একেবারেই সোজা।কারন তাদের পিসিটাত আর রকেট দিয়ে তৈরি নয়।তারা কিছু অ্যাপ্স ইউস করে দ্রুত কপি করার জন্য যেগুলো আজ আপনাদেরকে দিয়ে দিব।
নিচ থেকে আপনার পছন্দমত অ্যাপ্স নামিয়ে নিন।
সমস্যা নেই ফুল ভার্সন দেয়া আছে।
মানে crack ফাইল গুলো এড করা আছে।
readme.txt ফাইলটা ফলো করলে বুঝতে পারবেনঃ
আশা করি ভাল লাগবে।এগুলো xp/7 বা যে কোন ভার্সনে কাজ করবে।ভাল থাকবেন।

বেস্ট সেলার টিউটোরিয়াল দেখে শিখুন গ্রাফিক্স ডিজাইন! শিখুন ফটোশপ, ইলাস্ট্রেটরের এডভান্স সকল পদ্ধতি! ফ্রি টিউটোরিয়াল দেখুন প্রযুক্তি টিম সাইটে!!

 প্রযুক্তি টিমের গ্রাফিক্স টিউটোরিয়ালগুলো ইতঃপূর্বে অনেক জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৩৫০০+ সাবস্ক্রাইবার এবং  ১ লাখ+ ভিউ হয়েছে টিউটোরিয়ালগুলো। শুধু তাই নয় ফটোশপের প্রথম টিউটোরিয়াল ডিভিডিটি সহ গ্রাফিক্স টিউটোরিয়ালগুলো রকমারিতে বেস্ট সেলার হিসেবেও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়।
rokomari ad
সেই ধারাবাহিকতায় প্রথম ফটোশপ টিউটোরিয়াল ডিভিডির  পরবর্তি ভার্শন ‘ফটোশপ এডভান্স বাংলা টিউটোরিয়াল’ ডিভিডি প্রকাশিত হয়েছে। যারা এই প্রথম ফটোশপ শিখছেন তাদের জন্য অবশ্যই আমার প্রথম ফটোশপ টিউটোরিয়াল প্যাকেজটি দেখে নিতে হবে। তারপর এই এডভান্স টিউটোরিয়ালগুলো অনুসরণ করতে হবে। এই এডভান্স টিউটোরিয়ালে সরাসরি এডভান্স টেকনিকে চলে যাওয়া হয়েছে। তাই নতুনদের জন্য অবশ্যই প্রথম ভার্শন ‘ফটোশপ বাংলা টিউটোরিয়াল’ গুলো দেখার অনুরোধ রইল। আমাদের প্রযুক্তি টিম সাইটে টিউটোরিয়ালগুলো ফ্রি দেখে নিতে পারেন অথবারকমারিতে অর্ডার করতে পারেন ডিভিডি।
photoshop-advance-dvd-cover

ফটোশপ এডভান্স বাংলা টিউটোরিয়ালঃ

এডোবি ফটোশপ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভিজুয়্যাল এমন কোন কাজ নেই যেখানে ফটোশপের প্রয়োজন হয় না। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ভিজুয়্যা`ল ইফেক্টস সহ সকল ক্ষেত্রে ফটোশপ লাগবেই। একজন সাধারণ ইউজার থেকে শুরু করে প্রফেশনালদের জন্য ফটোশপ কাজে লাগেই। অফিসিয়াল কাজেও ফটোশপের প্রয়োজন হয়। তাই ফটোশপ নিয়ে প্রয়োজন পরিপূর্ণ ধারণা। ব্যাসিক থেকে শুরু করে এডভান্স সকল ফটোশপ টেকনিক জানা উচিত ডিজাইনারদের বিশেষ করে গ্রাফিক্স ডিজাই্ন যাদের ভবিষ্যত ক্যারিয়ার। সেই ধারাবাহিকতায় তৈরি এই ‘ফটোশপ এডভান্স বাংলা টিউটোরিয়াল ডিভিডি(২য় খন্ড)’।
এই এডভান্স টিউটোরিয়ালে ফটোশপ এর সকল এডভান্স ফিচারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আগের ৫০ টি টিউটোরিয়ালের ধারাবাহিকতায় এই এডভান্স টিউটোরিয়ালগুলো ৫১ নাম্বার টিউটোরিয়াল থেকে শুরু করা হয়েছে এবং ১০০ তম টিউটোরিয়ালে শেষ করা হয়েছে। এছাড়াও অনলাইন আয়, ওয়েব ডিজাইনের জন্য ফটোশপ; নিয়ে আরো ২৫টি HD ভিডিও টিউটোরিয়াল রয়েছে এই এডভান্স টিউটোরিয়াল ডিভিডিতে। প্রথমেই দেখে নিন এডভান্স টিউটোরিয়াল ট্রেইলার।
সূচিপত্রঃ
পর্ব-৫১ বাংলা লিখার পদ্ধতি
পর্ব-৫২ Liquify টুলের ব্যবহার
পর্ব-৫৩ Sepia টোন
পর্ব-৫৪ ওয়েবের জন্য সেভ করা
পর্ব-৫৫ স্মার্ট অবজেক্ট
পর্ব-৫৬ শ্যাডো-হাইলাইটস ১
পর্ব-৫৭ শ্যাডো-হাইলাইটস ২
পর্ব-৫৮ Curves এর ব্যবহার
পর্ব-৫৯ সাদা-কালো ইফেক্ট
পর্ব-৬০ নয়েজ দূর করা ১
পর্ব-৬১ নয়েজ দূর করা ২
পর্ব-৬২ অয়েল পেইন্টিং ইফেক্ট
পর্ব-৬৩ ফটোগ্রাফি ট্রিক্স
পর্ব-৬৪ ব্লার ইফেক্ট
পর্ব-৬৫ মিনিচার ইফেক্ট
পর্ব-৬৬ ব্লেন্ড মোডস
পর্ব-৬৭ ব্লেন্ড মোডস শর্টকাট কী
পর্ব-৬৮ Color Range টুল
পর্ব-৬৯ ব্যাকগ্রাউন্ড রিমুভ ১
পর্ব-৭০ ব্যাকগ্রাউন্ড রিমুভ ২
পর্ব-৭১ ব্যাকগ্রাউন্ড রিমুভ ৩
পর্ব-৭২ ব্যাকগ্রাউন্ড রিমুভ ৪
পর্ব-৭৩ ব্যাকগ্রাউন্ড রিমুভ ৫
পর্ব-৭৪ Refine Mask
পর্ব-৭৫ Fluid Mask প্লাগইনস
পর্ব-৭৬ Pen টুল ১
পর্ব-৭৭ Pen টুল ২
পর্ব-৭৮ Pen টুল ৩
পর্ব-৭৯ ফিল্টার গ্যালারি
পর্ব-৮০ Redfield প্লাগইনস
পর্ব-৮১ ক্যামেরা শেক রিমুভ
পর্ব-৮২ অ্যাঙ্গেল ঠিক করা
পর্ব-৮৩ অ্যানিমেশন তৈরি ১
পর্ব-৮৪ অ্যানিমেশন তৈরি ২
পর্ব-৮৫ অ্যানিমেশন তৈরি ৩
পর্ব-৮৬ অ্যানিমেশন তৈরি ৪
পর্ব-৮৭ ভিডিও এডিটিং ১
পর্ব-৮৮ ভিডিও এডিটিং ২
পর্ব-৮৯ ভিডিও এডিটিং ৩
পর্ব-৯০ ভিডিও এডিটিং ৪
পর্ব-৯১ HDR ইফেক্ট তৈরি ১
পর্ব-৯২ HDR ইফেক্ট তৈরি ২
পর্ব-৯৩ লেয়ার সাজানোর ট্রিক্স
পর্ব-৯৪ Layer Comps
পর্ব-৯৫  লাইটিং ইফেক্ট
পর্ব-৯৬ ক্যামেরা RAW
পর্ব-৯৭ এক ক্লিকেই কাজ
পর্ব-৯৮ মাল্টি ইমেজ এডিট
পর্ব-৯৯ ব্রাশ টুলের ব্যবহার
পর্ব-১০০ সমাপ্ত।

যে টপিকগুলো শেখা যাবে এই ডিভিডিতেঃ

* ফটোশপে ভিডিও এডিট করার পদ্ধতি।
* ফটোগ্রাফির জন্য ফটোশপ ব্যবহার।
* ফটোশপে অ্যানিমেশন তৈরি করার পদ্ধতি।
* এডভান্স ফটোশপ ফিল্টার ব্যবহার।
* ওয়েব ডিজাইনের জন্য ফটোশপ ব্যবহার।
* ফটোশপ প্লাগইনসের ব্যবহার পদ্ধতি।
* ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এডভান্স সকল টেকনিক।
* ছবির বিভিন্ন সমস্যার সহজ সমাধান।
* ফটোশপ শিখে অনলাইন আয় কিভাবে করা যায় তা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল।
* M.C.Q সফটওয়্যার ফটোশপ স্কিল টেস্টের ব্যবস্থা।
এছাড়াও বাকি যে টিউটোরিয়ালগুলো রয়েছে।
elance.com  নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছেন সাইফুল ইসলাম।
  • কিভাবে ইল্যান্সে রেজিস্টেশন করতে হয়।
  • ইল্যান্সের প্রোফাইল কিভাবে পরিপূর্ণ করতে হয়।
  • কি ধরনের কাজ ইল্যান্সে করা যায়।
  • কিভাবে ইল্যান্স থেকে টাকা তুলতে হয়।
  • এছাড়াও ইল্যান্স নিয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সতো আছেই।
99designs.com নিয়ে টিউটোরিয়াল করেছেন আসলাম হোসাইন।
কিভাবে এই সাইটে একাউন্ট খুলতে হয়।
প্রোফাইল কিভাবে সাজাতে হয়।
কিভাবে লোগো সাবমিট করতে হয়।
কি পদ্ধতি অনুসরণ করলে প্রতিযোগিতায় ভাল করা যায়।
এছাড়াও টাকা তোলা সহ অন্যান্য সকল টিপসতো রয়েছেই।
graphicriver.net নিয়ে টিউটোরিয়ালতো রয়েছেই। যেখানে বিজনেস কার্ড সাবমিট করার নিয়মাবলি বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অটোরান মেনুঃ

ডিভিডিতে রয়েছে অটোরান মেনু। যেখানে ক্লিক করে এক সাথেই ডিভিডির সকল ফাইল ম্যানেজ করা যাবে।
auto

প্রযুক্তি টিম M.C.Q টেস্ট সফটওয়্যারঃ

এই এডভান্স টিউটোরিয়াল ডিভিডিতে যুক্ত করা হয়েছে M.C.Q পরীক্ষা দেয়ার ব্যবস্থা। টোটাল ১০০টি টিউটোরিয়াল থেকে বাছাই করে প্রশ্ন করা হয়েছে যেগুলোর উত্তর দিয়ে নিজের ফটোশপ স্কিল সম্পর্কে অবগত হতে পারবেন এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের টেস্টের জন্যেও সহায়ক হবে। সবগুলো প্রশ্নের উত্তরই টিউটোরিয়ালে রয়েছে।
qus

অন্যান্য ফিচারসমূহঃ

এসব ছাড়াও ডিভিডিতে ভিডিও ফাইলের পাশাপাশি সোর্স ফাইলতো রয়েছেই সাথে অন্যান্য ফটোশপ সম্পর্কিত টুলস, প্লাগ ইনস, ব্রাশ, অ্যাকশন, প্রিসেট সহ অনেক অনেক গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। টিউটোরিয়াল ডিভিডিটি সিলভার ডিস্ক ফলে অনেক দিন কোন রকম স্ক্যাচ ছাড়াই ব্যবহার করা যাবে এবং সব দিক দিয়েই নিরাপদ। একটি ডিস্কেই রয়েছে প্রায় ৮ জিবি ফাইল।

Check Silver Diskফটোশপের ৫০টি ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল ডিভিডি(প্রথম খন্ড):

ফটোশপ বাংলা টিউটোরিয়াল
এই টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে। 
রকমারিতে অর্ডার করুন এখানে।

ইলাস্ট্রেটর  বাংলা ভিডিও টিউটোরিয়াল ডিভিডিঃ

এই টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
রকমারিতে অর্ডার করুন এখানে।

লোগো এবং বিজনেস কার্ড ডিভিডিঃ

এই টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
রকমারিতে অর্ডার করুন এখানে।

পরিপূর্ণ গ্রাফিক্স টিউটোরিয়াল প্যাকেজঃ

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চান অথবা অনলাইন আয়ের জন্য গ্রাফিক্স ডিজাইনকে বেছে নিয়ে থাকেন তাহলে আপনি এই টোটাল ৪টি ডিভিডি ধারাবাহিকভাবে দেখুন এবং প্রচুর অনুশীলন করুন। আশা করা যায় আপনার জন্য যথেষ্ট। অবশ্যই ধারাবাহিকভাবে দেখুন। অনেকটা এভাবে ফটোশপ টিউটোরিয়াল> ফটোশপ এডভান্স টিউটোরিয়াল> ইলাস্ট্রেটর টিউটোরিয়াল> লোগো ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল। চারটি ডিভিডি একসাথে অর্ডার করলে আপনার খরচও বাচবে।
গ্রাফিক্স টিউটোরিয়াল প্যাকেজ

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।  অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম  এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৫০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। উপহার হিসেবে এখান থেকে বই পাঠানোরও ব্যবস্থা আছে। সংক্ষেপে রকমারি সাইট সম্পর্কে জানানো হয়েছে। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন  তারপর আপনার কাংখিত ডিভিডিটি   ক্রয় করুন অপশন থেকে অর্ডার দিন ।  ডিভিডি অর্ডার লিঙ্কঃ
আমার অন্যান্য টিউটোরিয়াল ডিভিডি অর্ডার লিঙ্কঃ

বাংলায় স্বাস্থ্য বিষয়ক সেরা অনালাইন ম্যাগাজিন

আসসালামুয়ালাইকুম, প্রিয় প্রযুক্তিপ্রেমী বন্ধুরা সকলেই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল ! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ মেহেরবানীতে ভাল আছি ।
স্বাস্থ্য হল আমাদের মানব জীবনের সম্পদ । স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ সেই আদিকাল থেকে । আর বর্তমানে হল অনলাইনের যুগ, সবই যখন হাতের মুঠে তখন আমরা স্বাস্থ্য সম্পর্কে আরো সহজ ভাবে জানতে পারছি । সহজেই শিখতে পারছি অনেক কিছু এখন স্বাস্থ্য সম্পর্কে সাধারণ একটি বিষয় জানতে আর কোন ডাক্তারের কাছে সরাসরি যেতে হয় না । প্রায় যে কোন বিষয় জানতে পারি ইন্টারনেট থেকে ।
বর্তমানে আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা অনেক উন্নত পাশাপাশি ইন্টারনেটে চালু হচ্ছে বিভিন্ন বিষয় বিত্তিক বিভিন্ন ওয়েবসাইট । আজ আমি আপনাদেরকে আমার দেখা স্বাস্থ্য বিষয়ক সেরা ওয়েবসাইট এর সন্ধান দিব ।
ওয়েব সাইটটির নামঃ হেল্‌থ বার্তা এটি একটি অনলাইন ম্যাগাজিন
ওয়েব সাইট লিংকঃ http://www.healthbarta.com
আমার দেখা মতে এটি বাংলাদেশের একমাত্র স্বাস্থ্য বিষয়ক অনলাইন ম্যাগাজিন, তবে যদি স্বাস্থ্য বিষয়ক অন্য কোন অনলাইন ম্যাগাজিন থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন ।