Saturday, December 27, 2014

যাত্রীবাহী লঞ্চ উঠে গেল ধানক্ষেতে

নদী তীরে ধান ক্ষেতে উঠে গেল ঢাকা-বরিশাল রুটের দীপরাজ নামের যাত্রীবাহী একটি লঞ্চ।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা লঞ্চটি নয়টার দিকে কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরআবদানি এলাকায় একটি ধান খেতে উঠে যায়।

লঞ্চটিতে অন্তত দুই হাজার যাত্রী ছিলেন। অন্ধকার ও কুয়াশার কারণে লঞ্চটি দিক হারিয়ে ফেলে বলে পুলিশ ধারণা করছে।

তবে লঞ্চ কর্তৃপক্ষের দাবি, লঞ্চের মাস্টার প্রায়ই অন্য লঞ্চের সঙ্গে প্রতিযোগিতায় মেতে উঠে। এ জন্য সকালে তাকে বকাঝকা করা হয়েছিলে। এতে ক্ষিপ্ত হয়েই তিনি এ কাণ্ড ঘটিয়েছে।

জিহাদ উদ্ধার অভিযান চলছে

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপে আটকে পড়া শিশু জিহাদকে উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এরইমধ্যে প্রায় ১৮ ঘন্টা পার হয়ে গেছে। উদ্ধার হয়নি ৬০০ ফুট গভীর কূপে পড়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশু জিহাদ।

শনিবার সকাল সোয়া ৯টায় শিশুটির অস্তিত্ব জানতে কূপের মধ্যে ক্যামেরাসহ একটি খাঁচা প্রবেশ করানো হচ্ছে।

এদিকে গত রাত ৩টা পর্যন্ত কূপের মধ্যে দুইটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা প্রবেশ করিয়ে কোন শিশুর অস্তিস্ত্ব পায়নি উদ্ধারকর্মীরা। শেষ অবধি কূপের মধ্যে কোন শিশু নেই বলে জানানো হয়। বন্ধ করে দেওয়া হয় অক্সিজেন সরবরাহ। তবে সকাল থেকে পুরোদমে শুরু করা হয়েছে উদ্ধার তৎপরতা।

এদিকে জিহাদের পরিবারের দাবি জিহাদ কূপের মধ্যেই আছে। কারণ এর আগেই ফায়ার সার্ভিস থেকেই বলা হয়েছে, কূপের মধ্যে শিশুর কান্না শোনা গেছে। রশি ফেললে কয়েকবার সে রশি ধরে আবার ছেড়ে দিয়েছে। এরপর সেখানে দুধ ও অন্যান্য খাবার পাঠানো হলে সেগুলো সে খেয়েছে।

এদিকে উদ্ধারকারীদের দেওয়া এমন তথ্যে জিহাদকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যেকোন বিপর্যয়ে দেশের উদ্ধার সক্ষমতা এবং তাদের দেওয়া তথ্য প্রশ্নের মুখে পড়েছে।

সাড়ে তিন বছরে শিশু জিহাদ পাইপ সংলগ্ন মাঠে খেলতে এসে শুক্রবার বিকেল চারটার দিকে পরিত্যক্ত ওই পাইপের ভেতর পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা

রিকশা চালালেন জয়ন্ত চট্টোপাধ্যায়


ফাঁদ নাটকে রিকশাচালকের ভূমিকায় জয়ন্ত চট্টোপাধ্যায়

ফাঁদ নাটকে রিকশাচালকের ভূমিকায় জয়ন্ত চট্টোপাধ্যায়

 বৈশাখী টেলিভিশনে শুক্রবারের বিশেষ নাটক ফাঁদ। এই নাটকে জয়ন্ত চট্টোপাধ্যায়কে প্রথমবারের মতো দেখা যাবে রিকশাচালক চরিত্রে।

সেজুল হোসেনের রচনা ও পরিচালনায় অভাবগ্রস্ত একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত এ নাটকের নাম ফাঁদ। আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে এ নাটক।
 
এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, তারেক মাহমুদ, নাফিসা চৌধুরী নাফা, তুষার মাহমুদ, সিনথিয়া, পল্লব, কেয়া, অন্ধ বাউল গোলাপ প্রমুখ। স্বপ্নসিঁড়ির পরিবেশনা ও সজীব রঞ্জন দাশের প্রযোজনায় নাটকটির সম্পূর্ণভাবে চিত্রায়ণ হয়েছে হাওরের জেলা সুনামগঞ্জে।

পরিচালক সেজুল হোসেন জানান, জীবনের ফাঁদ, অভাবের ফাঁদ আর বর্তমান রাজনৈতিক সমাজ-বাস্তবতার উপহাস নিয়েই নির্মিত হয়েছে নীরিক্ষাধর্মী এ নাটক। এ ছাড়াও স্বপ্নসিঁড়ির ব্যানারে ব্যতিক্রমী কিছু গল্প নিয়ে বেশ কিছু নাটকের কাজ চলছে বলে তিনি জানান।
- See more at: 

Friday, December 26, 2014

এ বছরের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক, দ্বিতীয় অ্যাপল

এ বছরের সেরা কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকা করেছে বিজনেস ইনসাইডার। তাদের দৃষ্টিতে সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
এ বছরটি ফেসবুকের জন্য অত্যন্ত সফল একটি বছর। প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান আরও উচ্চ স্থানে নিয়ে গেছে। শেয়ার মার্কেটে তাদের শেয়ারমূল্য বেড়েছে শতকরা প্রায় ৪১ ভাগ। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব ছিল ৩.২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় শতকরা ৫৯ ভাগ বেশি।


আইফোন ৬ ও আইফোন ৬+ বাজারে এনে প্রযুক্তিপণ্যের বাজারে নিজের অবস্থান ধরে রেখেছে অ্যাপল। আর তাই তারা বিজনেস ইনসাইডারের দৃষ্টিতে দ্বিতীয় সেরা প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান হয়েছে।
এ বছরের শীর্ষস্থানীয় অপর দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান হলেঅ চীনা স্টার্টআপ ইউবার ও জিয়াওমি।

Tuesday, December 23, 2014

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সনৎ কুমার রায় (৫৮) নামের এক ট্রাফিক পরিদর্শক (টিআই) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে শহরের বাইপাস সড়কের পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন সনৎ কুমার রায়। এ সময় শহরের বাইপাস সড়কের পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীতমুখি দুই ট্রাকের মাঝে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তাঁকে চাপা দিয়ে দুটি ট্রাকই দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর জানান, ট্রাক দুটি শনাক্ত করার চেষ্টা চলছে। আগামী ফেব্রুয়ারি মাসে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

আগুনে পুড়ল শতাধিক ঘর

ঢাকা, ডিসেম্বর ২৩: ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর ৬০টি পরিবারের শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই ঘণ্টা স্থায়ী অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে বেশকিছু গবাদিপশু। উপজেলার সোনারায় ইউনিয়নের খেদারামপাড়ায় সোমবার রাত ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন। তিনি আরও জানান, খবর পেয়ে সদর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে পাঁচটি গরু ও ১০টি ছাগল পুড়ে মারা গেছে। মানুষ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে গবাদিপশু ধান চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। 

ফেসবুকের ‘ইয়ার ইন রিভিউ’ যেভাবে বানাবেন

বন্ধুর ইয়ার ইন রিভিউ কোলাজের নিচে থাকা ভিউ নাউ বাটনটিতে ক্লিক করে নিজের কোলাজ তৈরি করে নেওয়া যায়।বন্ধুর ইয়ার ইন রিভিউ কোলাজের নিচে থাকা ভিউ নাউ বাটনটিতে ক্লিক করে নিজের কোলাজ তৈরি করে নেওয়া যায়।
বছরের শেষ দিকটা প্রায় সবাইকেই স্মৃতিকাতর করে তোলে। বছর তো শেষ হতে চলল! এ বছরে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি একবার পেছন ফিরে দেখতে চান? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সব ঘটনার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। ফেসবুক তার ব্যবহারকারীদের এ বছরের গুরুত্বপূর্ণ বা সেরা সেই মুহূর্তগুলো ‘ইয়ার ইন রিভিউ’ নামের ছোট্ট একটি টুলের মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছে। প্রতিবছরই এ ফিচারটি উন্মুক্ত করে ফেসবুক। 
সম্প্রতি এ বছরের জন্যও এ ফিচারটির আপডেট সংস্করণ উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে এ বছরে আপনার যে ছবিগুলো সবচেয়ে বেশি ‘লাইক’ পেয়েছে, সেগুলো সাজিয়ে একটি ফটো কোলাজ তৈরি করে দিচ্ছে। এই ফটো কোলাজটির ওপরের দিকে ডানদিকের কোনায় থাকা কাস্টোমাইজ বাটন থেকে পছন্দমতো ছবি যুক্ত করা বা ছবি সরিয়ে ফেলার সুযোগও রয়েছে। এখান থেকেই ছয়টি থিমের মধ্যে পছন্দের থিমটি বেছে নেওয়া যাবে। 
২০১৪ সালের এই ফটো অ্যালবাম তৈরির দুটি বিশেষ পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটি হচ্ছে সরাসরি (Facebook.com/yearinreview <http://www.facebook.com/yearinreview>) লিংকে গিয়ে এটি তৈরি করে নেওয়া এবং আরেকটি পদ্ধতি হচ্ছে বন্ধুর পোস্ট করা ইয়ার ইন রিভিউ কোলাজের নিচে থাকা ‘ভিউ নাউ’ থেকে নিজের জন্য কোলাজ তৈরি করে নেওয়া। ফেসবুক মোবাইল অ্যাপেও আপনি (https://www.facebook.com/mobile) একটি পপ-আপ দেখতে পাবেন। এখান থেকেও আপনি তৈরি করতে পারবেন আপনার ‘ইয়ার ইন রিভিউ’।

জেনিফারের ঘর ভেঙেছেন বিপাশা!

জেনিফার-বিপাশা-করণজেনিফার-বিপাশা-করণ

অ্যালোন’ ছবিতে বিপাশা বসুর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল ও অভিনেতা করণ সিং গ্রোভার। ভৌতিক ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ জানুয়ারি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও নতুন এ জুটির প্রেমের খবর চাউর হয়েছে। এদিকে গত নভেম্বর মাসে করণের স্ত্রী ছোট ও বড় পর্দার অভিনেত্রী জেনিফার উইঙ্গেট নিশ্চিত করেন, করণের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। পরে বলিউডকেন্দ্রিক কয়েকটি সংবাদমাধ্যমে করণ-জেনিফারের ঘর ভাঙার জন্য দায়ী করা 
হয় বিপাশাকে। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে বিপাশা কেবল অস্বীকারই করেননি, ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন।
বিপাশা বলেন, ‘আমি আশা করব, মানুষ আমার প্রতি অন্তত ন্যূনতম শ্রদ্ধাটুকু দেখাবে এবং এ ধরনের বানোয়াট গল্প ফাঁদবে না। আমরা যখন শুটিং শুরু করেছিলাম তার অনেক আগে থেকেই করণের সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা হচ্ছিল না। বিষয়টি ছবির সেটের সবাই জানত। তার পরও এখন যদি তাঁদের বিচ্ছেদের জন্য আমাকে টেনে আনা হয়, তাহলে আমি চুপ থাকব না। এসব আজেবাজে গল্পের সঙ্গে আমাকে জড়িয়ে সবাইকে বিনোদন দেওয়ার হীন উদ্দেশ্য সফল হতে দেব না আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিপাশা আরও বলেন, ‘তারকাদেরও যে অনুভূতি আছে তা প্রায় সময়ই সবাই ভুলে যান। তাঁরা ভুলে যান, আমরাও মানুষ। যখন দুজন মানুষ একসঙ্গে থাকে তখন তাঁদের মধ্যে এক ধরনের আবেগ-অনুভূতি কাজ করে। আবার সেই অনুভূতিরই ছন্দপতনের জন্য সম্পর্ক ভেঙে যায়। কোন ভুল থেকে সম্পর্কের ভাঙন, তা বাইরের মানুষের পক্ষে জানা সম্ভব না। দুঃখজনক ব্যাপার হলো, নিশ্চিত না হয়েই বিচ্ছেদ নিয়ে মনগড়া ও আজেবাজে গল্প ছড়ানো হয়।’
এখন পর্যন্ত বহুবার একাধিক সহ-অভিনেতার সঙ্গে বিপাশার প্রেমের খবর চাউর হয়েছে। সেগুলোর কোনোটি সত্য আবার কোনোটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে বিপাশার ভাষ্য, ‘কোনো ছবি মুক্তির আগে প্রায় সময়ই এর নায়ক-নায়িকার প্রেমের খবর ছড়ানো হয়। অনেক সময় ছবির প্রচারণা বাড়াতে এমনটি করা হয়। আবার ছবির নায়ক-নায়িকাকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেলেও তাঁদের প্রেমের খবর রটিয়ে দেওয়া হয়। ভাবতে অবাক লাগে, আমাকে ঘিরে সব সময় কেন এমন খবর রটানো হয়।’
বিপাশা আরও বলেন, ‘কয়েক দিন আগেই রানা দাগুবতী আর আমাকে জড়িয়ে গল্প ছড়ানো হয়েছে। কারণ আমি তাঁর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। একই অনুষ্ঠানে নার্গিস ফাখরি ও আলিয়া ভাটও ছিল। রানার সঙ্গে তাঁদের জড়িয়ে কোনো খবর না ছড়িয়ে আমাকে নিয়েই কেন টানাহেঁচড়া! সব সম্পর্ককে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি আমি। নিজের জীবনকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। নিজের জীবন বলতে আমি বুঝি আমার পরিবারের সদস্য ও যাকে আমি ভালোবাসি তাঁকে। এর পরেই আছে আমার কাজ।’
প্রসঙ্গত, ছোট পর্দার অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে করণ সিং গ্রোভারের বিয়ে হয়েছিল ২০০৮ সালের ডিসেম্বরে। ১০ মাস পর তাঁদের সংসার ভেঙে যায়। করণের পরকীয়াকেই তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে বলা হয়। এরপর ‘কসৌটি জিন্দেগি কি’ টিভি সিরিজের সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে ২০১২ সালে বিয়ে করেন করণ। চলতি বছরের নভেম্বর মাসে জেনিফার নিশ্চিত করেন, করণের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। 

আমানতে বিদ্যুৎ বিভ্রাট

 ঢাকা, ডিসেম্বর ২৪: বিদ্যুৎ বিভ্রাটের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে হাঠাৎ বিদ্যুৎ চলে গেলে থমকে যায় বিমানবন্দরের কার্যক্রম। এ সময় কোনো ফ্লাইট ছাড়ার সূচি না থাকলেও দুটি উড়োজাহাজের অবতরণ বিলম্বিত হয়। 

মেরামত শেষে সকাল ৮টা ২০ মিনিটে বিমানবন্দর আবার সচল হয় বলে সিভিল এভিয়েশন ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম জানান।

তিনি বলেন, “বিদ্যুৎ চলে যাওয়ার পর দেখা যায় বিমানবন্দরের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেল হ্যাং হয়ে গেছে। সেটি ঠিক করতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। এ সময় বিমানবন্দরে বিদ্যুৎ ছিল না।”

বিদ্যুৎ না থাকায় এ সময় বিমানবন্দরের সংকেত-বাতিও জ্বলেনি। ফলে বিমান ওঠানামা অসম্ভব হয়ে দাঁড়ায়।

বিমানবন্দর ব্যবস্থাপক জানান, ওই সময়ের মধ্যে মাস্কট থেকে ওমান এয়ার এবং ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছানোর কথা থাকলেও অবতরণ বিলম্বিত হয়।

পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে গোলযোগের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। - See more  at heroblog429.blogpost.com

Tuesday, November 25, 2014

বিদ্যুৎ চুক্তির ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

সার্কের লোগো

সার্কের লোগো

শফিকুল ইসলাম, কাঠমান্ডু থেকে : নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান সার্ক শীর্ষ সম্মেলনে বিদ্যুৎ চুক্তির বিষয়ে এখনো আশাবাদী বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যায় কাঠমান্ডুর হোটেল সল্টিতে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ  মাহমুদ আলী।

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ এশিয়ার আট জাতির সহযোগিতামূলক সংস্থা সার্কের ১৮তম সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার্স (পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের)  বৈঠক হয়। 
বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী জানান,  বহুমাত্রিক যোগাযোগের  তিনটি চুক্তি হওয়ার কথা থাকলেও চলতি সার্ক শীর্ষ সম্মেলনে তা হচ্ছে না। তবে সাউথ এশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা দক্ষিণ এশিয়া অর্থনৈতিক ইউনিয়ন গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিদ্যুৎ চুক্তির ব্যাপারে এখনো আশাবাদী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।’
তিনি  আরো বলেন, ‘বাংলাদেশের পর্যটন খাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেকোনো দেশ বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ করতে পারবে।’

এ এইচ মাহমুদ আলী জানান, কাউন্সিল অব মিনিস্টার্স বৈঠকে আগের স্ট্যান্ডিং কমিটি এবং প্রোগাম কমিটির সাম্প্রতিক সুপারিশগুলো এবং আলোচনা অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্য, অর্থ, যোগাযোগ, দারিদ্র বিমোচন, কৃষি,পরিবেশ, জলবায়ু, সন্ত্রাস প্রতিরোধ, শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ গুরুত্ব আরোপ করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণরা এ অঞ্চলের জন্য একটি বড় সম্পদ। তরুণদের প্রকৃত অর্থে মানবসম্পদে রূপান্তর করতে আহ্বান জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি, তরুণদের জনসম্পদে রূপান্তরের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি গবেষণাপত্র, দুটি ফ্রেমওয়ার্ক এবং একটি সংকলন উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
nssl=78880#sthash.zPGt1gKX.dpuf

Tuesday, October 14, 2014

জিপিএ-৫ দিয়ে হাজার হাজার ‘মাকাল ফল

দেশের শিক্ষাব্যবস্থায় যে অরাজকতা চলছে, তা দেশের সামগ্রিক অরাজকতারই বহিঃপ্রকাশ। হাজার হাজার জিপিএ-৫ দিয়ে হাজার হাজার ‘মাকাল ফল’ তৈরি করা হচ্ছে। বোর্ডভিত্তিক পরীক্ষার পরিবর্তে বিদ্যালয়ভিত্তিক পরীক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষাক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার দুপুরে এক গোলটেবিল আলোচনায় এ মতামত দেন বক্তারা। জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিক্ষার বর্তমান হালচাল’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) । শিক্ষক-শিক্ষার্থী, সাবেক বিচারপতি ও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য আবদুল মতিন পাটওয়ারী বলেন, যুক্তরাষ্ট্রের অনুকরণে বর্তমান গ্রেডিং পদ্ধতি করা হয়েছে। কিন্তু গ্রেডিংয়ের নম্বর বিভাজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অনুকরণ করা হয়নি। এ বিষয়টি নিয়ে ভেবে দেখা দরকার। একই সঙ্গে কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি।
সাবেক বিচারপতি কাজী এবাদুল হক বলেন, বর্তমানে দেশে শিক্ষাব্যবস্থায় যে অরাজকতা চলছে, তা দেশের সামগ্রিক অরাজকতার বহিঃপ্রকাশ । শিক্ষক যদি নিবেদিতপ্রাণ না হন, তবে এসব চলতেই থাকবে।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, এ সরকারের আমলে শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দেওয়াসহ ভালো কিছু কাজ হয়েছে। কিন্তু হাজার হাজার জিপিএ-৫ দিয়ে হাজার হাজার ‘মাকাল ফল’ তৈরি করা হচ্ছে।
গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল ‘বাস্তবসম্মত না কৃত্রিম’—তা নিয়ে সমাজে প্রশ্ন আছে। এ সন্দেহ দূর করা উচিত।
আলোচনায় অংশ নেওয়া আরও কয়েকজন আলোচক বোর্ডের পরীক্ষার পরিবর্তে বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা চালু করার পরামর্শ দেন।
বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, শিক্ষাসচিব হিসেবে নন, ব্যক্তিগতভাবে তিনিও মনে করেন ওই পরীক্ষাগুলো বিদ্যালয়ভিত্তিক হওয়া উচিত। পরীক্ষায় যদি পুলিশ লাগে, তাহলে বুঝতে হবে কিছু সমস্যা আছে।

গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। সঞ্চালনা করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

শিক্ষার মান আগে ছিলই না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা বিশ্বমানের শিক্ষা চাই। শিক্ষার মান আগে ছিলই না, এখন মানসম্পন্ন শিক্ষা হচ্ছে। তাই মান নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার এই মানকে আরও উন্নত করে বিশ্বমানের করে তুলতে চাই।’

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এমসি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, ৪২ কক্ষে আগুনশত বছরের ঐতিহ্যবাহী এই কলেজের ছাত্রাবাসটি ২০১২ সালের ৮ জুলাই ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। শিক্ষামন্ত্রী ওই ছাত্রাবাসের বাসিন্দা ছিলেন। ঘটনার পর তিনি পোড়া ছাত্রাবাস দেখে কেঁদে ফেলেছিলেন।

ঐতিহ্য সুরক্ষায় পুরোনো কাঠামোয় ছাত্রাবাস পুনর্নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রাবাসটি আবার গড়া হয়। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর ছাত্রদের আবাসিক কার্যক্রম শুরু করা হয়।

পোড়া ছাত্রাবাস দেখে কাঁদলেন শিক্ষামন্ত্রীছাত্রাবাস পোড়ানোর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার প্রতিশ্রুতি ছিল আগের কাঠামোয় ছাত্রাবাস পুনর্নির্মাণ করে দেওয়া। সেটি আমি করে দিয়েছি। ছাত্রাবাসটি যে রকম ছিল, দেখতে সে রকমই হয়েছে। শিক্ষার পরিবেশ বজায় রাখতে আগে সেটি করা হয়েছে, এখন পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

ছাত্রাবাস উদ্বোধন করে মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকে মনে করছেন আমাদের ছেলে-মেয়েরা ভালো করছে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের ছেলে-মেয়েরা আগের চেয়ে অনেক গুণ বেশি এগিয়েছে। শিক্ষকেরাও এগিয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা পাঁচ বছরের তুলনায় এখন দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। শিক্ষায় আজকের মান যা ছিল, অতীতে তা ছিল না।’

আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে যা-ই বলুক, আমরা যে শিক্ষা দিচ্ছি, সেটা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক উন্নত। বিশ্বমানে পৌঁছাতে হলে আধুনিক ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সব কলেজে ডিজিটাল শ্রেণিকক্ষ চালু করা হয়েছে। বাংলাদেশে এখন ২০ হাজার ৫০০ ডিজিটাল ক্লাসরুম রয়েছে। আরও সাড়ে তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাস রুম করা হবে।’

Monday, October 13, 2014

মন বোঝার যন্ত্র (ভিডিও) না দেখলে চরম মিস করবেন

মস্তিষ্ক সংকেত বুঝে জানা যাবে মনের কথা মনে মনে কী ভাবছেন, তা ধরা পড়বে যন্ত্রে। মানুষের মন বোঝার এই যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানী জ্যাক গ্যালান্ট। আপনার চিন্তা ডিকোডিং করে তা বলে দিতে পারবেন তিনি। অর্থাৎ মনের কথা পড়তে পারেন এই বিজ্ঞানী। এটা তিনি পারেন শুধু তাঁর যন্ত্রের সাহায্যে।

সম্প্রতি বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জ্যাকের তৈরি যন্ত্রে থাকা মুভি দেখলে মস্তিষ্কে যে ছবি তৈরি হয়, তার কোড বিশ্লেষণ করতে পারেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষক জ্যাক গ্যালান্ট। গ্যালান্টের পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিকে প্রথমে ওই যন্ত্রের সাহায্যে একটি মুভি দেখানো হয়। এ সময় তাঁর মস্তিষ্কে যাওয়া সংকেতগুলো পরিমাপ করতে থাকেন একদল গবেষক। এরপর মস্তিষ্কের সেই ঝাপসা, কম্পোজিট ছবিগুলোকে একটি বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে পুনর্নিমাণ করা হয়। অর্থাত্, একজন ব্যক্তি কোনো কিছু দেখার পর মস্তিষ্কে যে সংকেত যায়, সেগুলো মেপে তা মুভিতে রূপান্তর করা হয়।

জ্যাক গ্যালান্ট অবশ্য ব্রেইন ডিকোডার তৈরি করতে চান না। তাঁর গবেষণা মূলত কীভাবে ভিজ্যুয়াল সিস্টেম কাজ করে, বিষয়টি দেখা এবং মস্তিষ্ক কীভাবে ভিজ্যুয়াল তথ্য ধারণ করে, তার মডেল তৈরি করা। এ ক্ষেত্রে ব্রেইন রিডারকে আলাদা একটি প্রকল্প বলে মনে করেন তিনি।

গ্যালান্ট বলেন, ‘আপনি যদি মস্তিষ্ক কীভাবে ছবি ধারণ করে, তার খুব ভালো মডেল তৈরি করতে পারেন, তারপর সেটা থেকে সেরা ডিকোডার বানানো যায়।’ তবে এটাকে কোনো বিজ্ঞান মানতে নারাজ তিনি।

বিজ্ঞান হোক বা না হোক অনেকেই আশঙ্কা করছেন ভবিষ্যতে চিন্তা ধরার এই যন্ত্র সরকারিভাবে ব্যবহার করা হবে এবং মানুষের চিন্তা কবজা করা হবে।

গ্যালান্ট অবশ্য বলছেন, এ ধরনের যন্ত্র নিয়ে ভয়ের কারণ থাকলেও এখনই ভয় পাওয়ার কিছু নেই। মস্তিষ্ক পড়ার জন্য এ ধরনের যন্ত্র তৈরিতে যে দুটি মূল বাধা রয়েছে তা দূর করতে ৫০ বছর লেগে যাবে। এই বাধা দুটি হচ্ছে পোর্টাবিলিটি বা বহনযোগ্যতা ও মস্তিষ্ক সংকেতের শক্তি।

বর্তমানে মস্তিষ্কের সংকেত পড়তে এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়। এমআরআই যন্ত্র মস্তিষ্কের কার্যবিধি দেখার সেরা উপায় হলেও এটা পূর্ণাঙ্গ বা সহজে বহনযোগ্য নয়। এমআরআই মেশিনের ‘সাবজেক্ট’ সহজে নড়াচড়া করতে পারে না। ব্যয়বহুল এ যন্ত্রটির আকারও বিশাল।

এদিকে মস্তিষ্কের ছবি ও চলচ্চিত্রের ছবির তুলনা করলে দেখা যায়, ছবির মানের দিক থেকেও যথেষ্ট পার্থক্য থাকে। এমআরআই স্ক্যানে যে ছবি তোলা হয় তাতে ঝকঝকে ছবি পাওয়ার মতো রেজুলেশন থাকে না। তাই গ্যালান্টের মতে, যত দিন না মস্তিষ্ক কার্যকলাপ ধরার উন্নত যন্ত্র তৈরি করা যায়, ততদিন পর্যন্ত সাধারণ ব্যবহারের উপযোগী মস্তিষ্ক ডিকোডিং মেশিন তৈরি সম্ভব নয়।


গ্যালান্ট মস্তিষ্কের কোনো ডিকোডিং মেশিন তৈরিতে কাজ না করলেও অন্যেরা বসে নেই। সম্প্রতি জাপানের গবেষকেরা স্বপ্ন ধরার যন্ত্র তৈরিতে কাজ করছেন। গবেষকেরা এ কাজে ব্যবহার করছেন এফএমআরআই নামের একটি পদ্ধতি।

স্বপ্নের ঘটনা অনেকের মনে থাকে, অনেকের থাকে না। কারও মনে পড়ে অস্পষ্ট। গবেষকেরা দাবি করেন মস্তিষ্ক স্ক্যান করে ধরা যাবে স্বপ্ন।

গবেষকেরা বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে একটি ভিজ্যুয়াল ইমেজারি ডিকোডার তৈরি করেন। গবেষকেরা জানান, তাঁরা মস্তিষ্ক স্ক্যান করে ঘুমন্ত অবস্থায় তার কার্যকলাপ ধরতে সক্ষম হয়েছেন। এটি অবশ্যই একটি বড় সফলতা।

গবেষক গ্যালান্টের মতে, স্বপ্ন ধরার সেরা যন্ত্রটি তৈরি করতে হলে প্রয়োজন হবে মানুষের মনের কথাগুলো ডিকোড করা। এমন কোনো যন্ত্র তৈরি করা যা মানুষের মনের কথাকে ব্যবহারিক রূপ দেবে। তারপর মন থেকে চাইলের গাড়ির মতো যন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া যাবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

- See more at: http://www.sharenews24.com/index.php?page=details&nc=46&news_id=43447#sthash.rTKfeUTt.dpuf

প্রেমে ধোঁকা চেনার উপায়

মেয়েদেরকে ছলনাময়ী বললেও প্রেমের সম্পর্কে ধোঁকা দেয়ার দিক থেকে ছেলেরাই বেশি এগিয়ে রয়েছেন। একই সাথে দুই তিনটি প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার মতো ঘটনাও নেহায়েত কম নয়। সমস্যা হলো যারা এমনটি করেন তাদের দেখলে বোঝা যায় না যে তারা প্রেমের সম্পর্কে ধোঁকা দিতে পারেন। তাঁদের ভালমানুষের মত ব্যবহার এবং দারুণ ফ্লার্টিং কথাবার্তার ফাঁদে পা দিয়ে ফেলেন মেয়েরা। অথচ সামান্য কিছু বিষয় লক্ষ রাখলেই বুঝতে পারবেন আপনার প্রেমিক আপনার সাথে ধোকা দিবে কিনা।

এবার আপনাদের জানাবো এ ধরনের মানুষদের চেনার উপায়।
ফোনে বেশী কথা বলতে চাইবেন না:
আপনার প্রেমিক যদি আপনার সাথে একটি নির্দিষ্ট সময় পরে আর কথা বলতে না চান তবে এই ব্যাপারে ভেবে দেখবেন। এবং বেশিরভাগ সময় তার ফোন ওয়েটিং পাওয়া গেলে এবং আপনার প্রশ্নের উত্তরে প্রতিবারই বন্ধু বা আত্মীয়ের নাম নিলে ব্যাপারটি অবশ্যই লক্ষণীয়।
অনেক কিছু গোপন করতে চাইবে:
নিজের প্রেমিকের প্রতিদিনের জীবন যাপন, কোথায় থাকেন, কী করছেন সম্পর্কে আপনার যদি খুব ভালো ধারনা না থাকে তবে আজই নিজের সম্পর্কের ব্যাপারে ভেবে দেখুন। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন এই সকল প্রশ্নের উত্তর আপনি তার কাছ থেকে না পেলে অবশ্যই তা ভাববার বিষয়।

নিজেকে রহস্যময় হিসেবে উপস্থাপন করে:
রহস্যময়তা মেয়েদেরকে অনেক আকর্ষণ করে। তাই এই ধরণের ছেলেরা নিজেকে অনেক রহস্যময় একজন হিসেবেই উপস্থাপন করবেন। আপনাকে সব সময়ে একটি ধাঁধার মধ্যে রাখবেন। তার চিন্তা ভাবনা এবং আচার আচরণ আপনি ঠিক মতো বুঝে উঠতে পারবেন না।
বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন থেকে আপনাকে দূরে রাখে:
যে ছেলেটি মন থেকে একজন মেয়েকে পছন্দ করবেন এবং ভালবাসবেন তার সব সময়ের চেষ্টা থাকবে নিজের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে নিজের প্রেমিকার পরিচয় করিয়ে দিতে। কারণ তারা চান তার প্রেমিকা যেন তাদের সাথে ভালো করে মিশতে পারেন।

আপনার সম্পর্কে খুব বেশি কিছু জানতে চান না:
আপনি কোথায় যান, কী করেন, কার সাথে কথা বলেন এই সকল কিছু আপনার প্রেমিক যদি আপনাকে প্রশ্ন করে থাকেন তবে তাকে আপনি ডমিনেটিং স্বভাবের ভাববেন না মোটেও। এতে প্রকাশ পায় তিনি আপনার প্রতি দুর্বল বিধায় খোঁজখবর রাখেন। যে প্রেমিক এই কাজটি করেন না তারা আসলেই আপনাকে ভালোবাসেন কিনা একটু খতিয়ে দেখবেন।
- See more at: http://www.sharenews24.com/index.php?page=details&nc=46&news_id=43455#sthash.THiqH8aj.dpuf

Sunday, October 12, 2014

মেসির পেনাল্টি মিসের রহস্যটা কী?

তাঁর নিন্দুকেরা খোঁচা মেরে বলতে পারেন, ‘ও তো মেসি নয়, মিসি। এত এত পেনাল্টি যে মিস করে।’ আর তাঁর ভক্তেরা বলতে পারেন, ‘এসব বলে লাভ নেই। সস্তা গোল মেসি করেন না। পেনাল্টি থেকে নয়, তিনি সৌন্দর্যের ফুল ফোটানো সব গোল করতেই ভালোবাসেন।’
পক্ষে-বিপক্ষে চাপান-উতোর যা-ই হোক, এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই, লিওনেল মেসির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দেখা দিয়েছে পেনাল্টি কিক। মাত্র ২৪-২৫ বছর বয়সেই যে খেলোয়াড়টা বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন, সর্বকালের অন্যতম সেরাদের সঙ্গে উচ্চারিত হয় যাঁর নাম, যে খেলোয়াড়টি একের পর এক রক্ষণ-বাধা জাদুমন্ত্রের মতো বিবশ করে দিয়ে গোল করতে জানেন, সেই মানুষটা ১২ গজ দূর থেকে স্পট কিক নিতে এলেই কেন জানি সব গড়বড় করে ফেলেন।
ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ চারটি স্পট কিকের তিনটিই মিস করেছেন মেসি। সর্বশেষ দুটো পেনাল্টি থেকেই গোল করতে ব্যর্থ হয়েছেন। গত মাসের শেষের দিকে লেভান্তের পর কাল ব্রাজিল ম্যাচে। মেসির পেনাল্টি মিসটা চোখে পড়বেই। কারণ ক্লাবের হয়ে একটি দুটি নয়, দশ দশটি পেনাল্টি মিস করেছেন মেসি। এর মধ্যে বার্সা সমর্থকদের মনে সবচেয়ে বেশি বিঁধে আছে ২০১১-১২ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগের সেই মিসটি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরেছিল বার্সা। অথচ মেসি পেনাল্টি থেকে গোলটা করলে ফাইনালে উঠত তারাই। কিন্তু মেসির পেনাল্টি ক্রসবারে ধাক্কা লেগে ফিরে আসে।
সে সময়ই প্রশ্ন উঠেছিল, বার্সেলোনা দলে স্পট কিক নেওয়ার মতো এত ভালো ভালো খেলোয়াড় থাকতে মেসিকেই কেন পেনাল্টিটা নিতে হবে। জাভি তখন সেরা ফর্মেও ছিলেন। কিন্তু কোনো কোচই মেসিকে স্পট কিকের এই দায়িত্ব থেকে সরাননি। কিংবা কে জানে, হয়তো মেসিই সরে যেতে চান না।
কিন্তু কেন? পেনাল্টি থেকে গোল করার হার মেসির এত কম কেন? পেনাল্টি নেওয়ার সময় তো আর মেসির মস্তিষ্কের এমআরআই করানো সম্ভব নয়। হলে এর একটা ব্যাখ্যা মিলত। তবে বিশেষজ্ঞরা মনে করেন, একের পর এক পেনাল্টি ব্যর্থতা মেসির মনের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। মেসির আত্মবিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে। ফলে কিক নেওয়ার সময় তিনি ভীষণ নার্ভাস থাকেন, পুরোনো ব্যর্থতার স্মৃতি তাঁর মনে উঁকি দিয়ে যায়।
মেসির জন্য যেটি মানসিক বাধা, প্রতিপক্ষের জন্য সেটিই আবার মানসিক সুবিধা। মেসির পেনাল্টি শটের দুর্বলতাটাও প্রতিপক্ষ দলের কাছে এখন প্রকাশিত রহস্য। কালকের ম্যাচের পর ব্রাজিলের গোলরক্ষক কোচ ক্লদিও তাফারেল আবার সেই দাওয়াইটা ফাঁসও করে দিয়েছেন। মেসির পেনাল্টি ঠেকাতে হলে গোলরক্ষককে ডাইভটা দিতে হবে একদম শেষ মুহূর্তে, সাধারণ সময়ের চেয়ে একটু দেরিতে। তাহলেই নাকি বোঝা যায়, মেসি শটটা নিতে চলেছেন কোন দিকে!
মেসির জন্য চ্যালেঞ্জটা তাই বাড়ছে। তবে এটা সব খেলোয়াড়েরই হয়। ক্রিকেটেও অনেক সময় দেখা যায়, কোনো খেলোয়াড় পর পর কয়েক ম্যাচে ক্যাচ ফেলে দিলে তাঁর ক্যাচ ফেলার হার আরও বেড়ে যায়। কোনো একটা নির্দিষ্ট শট খেলতে গিয়ে আউট হলে সেই শটে আউট হওয়ার প্রবণতাও বাড়ে। কারণটা পুরোপুরি মানসিক।
বড় খেলোয়াড়দের পার্থক্য এখানেই, তাঁরা সেই মানসিক বাধাটাও জয় করতে জানেন। মেসিও পেনাল্টি-ভূতটা একদিন তাড়াবেন নিশ্চয়ই!

ক্লাবের হয়ে মেসির যত পেনাল্টি মিস:
তারিখ              প্রতিপক্ষ      প্রতিযোগিতা       যেভাবে মিস করেছেন
৩১.০১.০৮        ভিয়ারিয়াল     কিংস কাপ             বাঁয়ে সেভ
১২.১১.০৮        বেনিদর্ম        কিংস কাপ         ডান পোস্টে ধাক্কা
১১.০৪.০৯        রিক্রিয়েটিভো   লা লিগা             বাঁয়ে সেভ
১৪.০৯.১০      প্যানাথিনাইকস     চ্যাম্পিয়নস লিগ    ডানে সেভ
১৯.০১.১১        বেতিস         কিংস কাপ         বারের ওপর দিয়ে
২২.১০.১১        সেভিয়া          লা লিগা           ডানে সেভ
০১.০২.১২      ভ্যালেন্সিয়া         লা লিগা           ডানে সেভ
২৫.০৪.১২        চেলসি          চ্যাম্পিয়নস লিগ    ক্রসবারে ধাক্কা
০৫.০৪.১৪        বেসিত         লা লিগা            ডানে সেভ
২১.০৯.২০১৪   লেভান্তে           লা লিগা           বাঁ পোস্টের বাইরে

মেসির পেনাল্টি মিসের ভিডিও দেখুন: 

দেশে ফিরছেন লতিফ সিদ্দিকী



































ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফিরে আসছেন। তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ঢাকার পথে গতকাল তিনি নিউইয়র্ক থেকে লন্ডন এসে পৌঁছান। সেখানে দু-এক দিন অবস্থান করতে পারেন তিনি। সূত্র জানায়, গত রাতে এ রিপোর্ট লেখার সময় তিনি হিথরো বিমানবন্দর থেকে টেলিফোনে ঢাকায় তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এদিকে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীর অপসারণের প্রস্তুতি গতকাল সম্পন্ন করে মন্ত্রিপরিষদ বিভাগ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে আজ সন্ধ্যায় বসছে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক।সব মিলিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আজই দুই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। আজই মন্ত্রিত্ব ও দলীয় পদ সব হারাচ্ছেন লতিফ সিদ্দিকী। মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায়। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বন্ধের দিনেও খোলা ছিল এবং এ-সংক্রান্ত সব কাজ সম্পন্ন করেছে। আজ যে কোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। এদিকে আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম কার্যনির্বাহী সংসদের সভা। এ সভায় দলীয়ভাবেও তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। সরিয়ে দেওয়া হবে প্রেসিডিয়ামের সদস্যপদ থেকে।ধর্মানুভূতিতে আঘাত করে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে গতকাল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হবে- এমন তথ্যের ভিত্তিতে সংবাদকর্মীরা সকাল থেকেই বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ভিড় করেন। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল বন্ধের দিনও অফিস করেন। সেই সঙ্গে এ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সারা দিন অফিস করেছেন। মন্ত্রিপরিষদ সচিব গতকাল সকাল ১০টায় অফিসে আসেন। বেলা ১টার দিকে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে (লতিফ সিদ্দিকীর অপসারণ) একটি ফাইল আসবে। আমরা একটি সামারি তৈরি করে তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠাব। রাষ্ট্রপতি তাতে সাইন করার পর প্রজ্ঞাপন জারি করা হবে।’ কবে নাগাদ প্রজ্ঞাপন জারি করা হবে, তা জানতে চাইলে মোশাররাফ হোসাইন বলেন, ‘এর চেয়ে অনেক বড় বড় কাজ আমরা কম সময়ে করেছি। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করুন। প্রজ্ঞাপন জারি হবে।’ লতিফ সিদ্দিকী নিজ থেকে পদত্যাগ করেছেন, নাকি তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রজ্ঞাপন জারির সময়ই বিষয়টি বলা থাকবে। এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন। এখানে শুধু প্রজ্ঞাপনের বিষয়ই বাকি থাকে। তার এ বক্তব্যের পর আর কোনো অগ্রগতি জানা সম্ভব হয়নি। সংবাদকর্মীরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সচিবালয় ত্যাগ করেন। তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকারের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ যে কোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। এদিকে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম কার্যনির্বাহী সংসদের সভা। আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলের প্রেসিডিয়াম সদস্য, মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সে কারণে সরকারের সিদ্ধান্ত ও দলের সিদ্ধান্ত একই দিনে হচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্রগুলো জানায়, লতিফ সিদ্দিকী মন্ত্রিসভার সদস্য পদের পাশাপাশি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ হারাতে যাচ্ছেন। দলের নীতিনির্ধারকদের বেশির ভাগই তাকে দল থেকে বহিষ্কারের পক্ষে।এদিকে জাতীয় সংসদে তার সদস্যপদ বহাল রাখার প্রশ্নে লতিফ সিদ্দিকীকে প্রেসিডিয়াম থেকে অব্যাহতি দিয়ে কেন তার প্রাথমিক সদস্যপদ খারিজ করা হবে না, মর্মে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে প্রবাসী টাঙ্গাইলবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়, প্রবাসী বাংলাদেশি এবং সাংবাদিকদের বিষয়ে আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন। -

বিসিবির প্রাথমিক দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৫ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

এবার এক নজরে দেখে নেই বাংলাদেশ দলে রয়েছেন যারা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শুভাগত হোম, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, সাকলাইন সজিব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, সাহাদাত হোসেন, এনামুল হক বিজয়, মো. মিঠুন, লিটন কুমার দাস, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, মো. শহীদ, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মার্শাল আইয়ুব, সৌম্য সরকার, আবুল হাসান ও মুক্তার আলী।

ইরানে পুলিশের বিমান বিধ্বস্ত: নিহত ৭

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন।

রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানায়।
ইরনা জানায়, শনিবার বিকেলে সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের কাছে একটি পাহাড়ি এলাকায় প্রপোলার টার্বো কমান্ডার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ শনাক্ত করে উদ্ধারকারী বাহিনী।

এ ঘটনায় ৭ নিহত হয়। নিহতদের মধ্যে অপরাধ তদন্ত বিভাগের প্রধান জেনারেল মাহমুদ সাদেকীও রয়েছেন।

এ বিষয়ে প্রভাবশালী সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, পুলিশের ওপর একটি হামলার ঘটনা তদন্ত করতে একটি প্রতিনিধি দল নিয়ে উড়োজাহাজটি দক্ষিণ-পূর্বাঞ্চলের উদ্দেশে রাজধানী তেহরান ছেড়ে গিয়েছিলো।

তবে, কীভাবে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইরানে পুলিশের বিমান বিধ্বস্ত: নিহত ৭

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন।

রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানায়।
ইরনা জানায়, শনিবার বিকেলে সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের কাছে একটি পাহাড়ি এলাকায় প্রপোলার টার্বো কমান্ডার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ শনাক্ত করে উদ্ধারকারী বাহিনী।

এ ঘটনায় ৭ নিহত হয়। নিহতদের মধ্যে অপরাধ তদন্ত বিভাগের প্রধান জেনারেল মাহমুদ সাদেকীও রয়েছেন।

এ বিষয়ে প্রভাবশালী সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, পুলিশের ওপর একটি হামলার ঘটনা তদন্ত করতে একটি প্রতিনিধি দল নিয়ে উড়োজাহাজটি দক্ষিণ-পূর্বাঞ্চলের উদ্দেশে রাজধানী তেহরান ছেড়ে গিয়েছিলো।

তবে, কীভাবে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

আঘাত হেনেছে হুদহুদ: ২ জনের প্রাণহানি

ভারতে পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হুদহুদ’। এ ঘূর্ণিঝড়ের আঘাতে ভিশাখাপত্তনে দুজন লোক প্রাণ হারিয়েছেন। লণ্ডভণ্ড করে দিয়েছে অন্ধপ্রদেশ ও ওড়িষ্যার এলাকা।

এ ঝড়ের আঘাতে শতাধিক গাছপালা উৎপাঠিত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ। সাইক্লোনটি আরো চার থেকে পাঁচ ঘণ্টা অবস্থান করবে বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী। সাইক্লোন মোকাবেলায় অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সরকার শনিবারই হাজার-হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়।

ভারতের আবহাওয়া অধিদফতর জানায়, সাইক্লোনটি উপকূলে কঠিনভাবে আঘাত হানবে। এর অবস্থানকাল হবে ছয় ঘণ্টার মতো। এটি দক্ষিণ উড়িষ্যার এবং ছত্রিশগড়ের উপর দিয়ে উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে। এসময় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এটি বেড়ে ১৩০ কিলোমিটারও হতে পারে।

সাইক্লোন আঘাত হানার সময় দক্ষিণ ছত্রিশগড়, তেলাঙ্গনা, দক্ষিণ ওড়িষ্যা ভারী থেকে অধিক ভারী বৃষ্টিপাত হবে। ১৯৯৯ সালে ভারতের পূর্ব উপকূলে সাইক্লোনের আঘাতে প্রায় ১০ হাজার লোকের মৃত্যু হয়েছিল।

Thursday, October 9, 2014

ফেসবুকের সহস্রাধিক বন্ধুর সঙ্গে কফি খাওয়ার প্রজেক্ট শুরু করেছেন ম্যাট



এক অস্ট্রেলিয়ান ভদ্রলোক তার ফেসবুকের বন্ধু তালিকার সব বন্ধুর সঙ্গে কফি খেতে চান। ম্যাট খুলেজা নামের ওই অস্ট্রেলিয়ানের তালিকায় বন্ধুর সংখ্যা ১ হাজার ৮৮ জন। এদের প্রত্যেকের সঙ্গে একবার দেখা করে দুজন মিলে কফি খেতে চান তিনি।    
ইতিমধ্যে ম্যাট তার 'এক হাজার প্লাস কফি' প্রজেক্ট শুরু করেছেন গত মাস থেকে। এই পরিকল্পনাকে তিনি সামাজিকতা চর্চার কার্যক্রম হিসাবে উল্লেখ করেছেন।
ম্যাট জানান, আমার বন্ধু তালিকায় প্রত্যেক বন্ধুর সঙ্গে আলাদাভাবে দেখা করে এক কাপ করে কফি খেতে চাই। এ কাজটি করতে আগামী ৩ বছর লেগে যাবে বলেও জানান তিনি।
২৮ বছর বয়সী ওই তরুণ আরো জানান, সত্যিকার জীবনে আমার এত বন্ধু নেই। কিন্তু তারা আমার ফেসবুকের বন্ধু। আমি দেখতে চাই আমার ফেসবুকের বন্ধুরা আসলে দেখতে কেমন?
ইতিমধ্য ম্যাট ২৯ জন বন্ধুর সঙ্গে দেখা করে কফি খেয়েছেন। তার আপাতত লক্ষ্য প্রতি সপ্তাহে অন্তত পাঁচজন বন্ধুর সঙ্গে কফি খাওয়া। এ হিসাবে আগামী ২০১৮ সাল নাগাদ তার কফি খাওয়ার প্রজেক্ট শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ কাজ করতে ম্যাট উঠেপড়ে লেগেছেন এবং এ কাজকে পার্ট-টাইম চাকরি হিসাবে নিয়েছেন তিনি।

ঈদের ছুটিতে ২০ খুন, দুর্ঘটনায় নিহত ৩৫


রবিবার থেকে মঙ্গলবার- ঈদের তিন দিনের ছুটিতে ও গতকাল দেশের বিভিন্ন স্থানে ২০ জন খুন হয়েছেন। এর মধ্যে রয়েছে ময়মনসিংহে চার, কুমিল্লায় তিন, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, গাজীপুর ও মানিকগঞ্জে দুজন করে এবং ফরিদপুর ও সুনামগঞ্জ, ঝিনাইদহ, নোয়াখালী, কুড়িগ্রামে একজন করে। এ ছাড়া রাজধানীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ জন।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-ময়মনসিংহ : ঈদের দিন ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে আসা হাওর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পাঁচ যাত্রীকে ফেলে দেন অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করলে সেখানে এক যুবক মারা যান। ওইদিন দুপুরে হালুয়াঘাটের ডোবার পাড় থেকে আল আমিন নামে এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। ঈদের পর হালুয়াঘাটের কংস নদের পাড় থেকে উদ্ধার করা হয়েছে আবু নাইম নামে অন্য এক তরুণের লাশ। গফরগাঁওয়ে গতকাল প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন সোহেল মির্জা নামে এক যুবক। সোহেল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উথুরী গ্রামের মকবুল মির্জার ছেলে। কুমিল্লা : মনোহরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। চৌরাইশ গ্রাম থেকে গতকাল রৌশনী আক্তার পিংকির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আবুল বাশারের স্ত্রী। চৌদ্দগ্রামে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহতের নাম রোকেয়া বেগম। তিনি উপজেলার গুজরা গ্রামের সৌদি প্রবাসী আবদুল মালেকের স্ত্রী। ঈদের দিন দুপুরে এ ঘটনা ঘটে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র নজরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সদর উপজেলার আনন্দসার গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নজরুল ফেনীর পশুরামের পূর্ব সাতকুটিয়া গ্রামের নবী উল্লাহর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : সদর থানা কম্পাউন্ডের কয়েক গজ দূরে আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ গেটসংলগ্ন এলাকায় সোমবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান অটোরিকশাচালক জালাল মিয়া। তিনি মধ্যপাড়ার মনির মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে কসবার শিকারপুর গ্রামে রামদার আঘাতে মারা যান ফাইজা বেগম। পুকুরে গোসল করা নিয়ে শিশুদের ঝগড়ার জেরে এ ঘটনা ঘটে। বাগেরহাট : শরণখোলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে বনদস্যু খোঁড়া রোস্তমের বাড়ির বাগানে মাটির নিচ থেকে মঙ্গলবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মজিবর রহমান ও সোবাহান। মানিকগঞ্জ : সিংগাইর পৌর এলাকার হেমায়েতপুর সড়কের পাশ থেকে রবিবার আজাহার উদ্দিন নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজাহার ঘিওরের পুকুরিয়া গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে। এদিকে, বৈন্যা ঋষিপাড়ায় শোভানী রানী নামে এক মহিলা রাতে দুর্বৃত্তদের গুলিতে নিজ ঘরে নিহত হন। ফরিদপুর : শহরতলির বাইপাস সড়কের কৈজুরী এলাকায় অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জ : ছাতকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আমিনুল ইসলাম সালাম নামে এক সিএনজি অটোরিকশাচালক। স্থানীয়রা সোমবার বল্লভপুর গ্রামে সড়কের পাশে লাশ দেখে পুলিশে খবর দেন। সালাম দোয়ারাবাজারের নিয়ামতপুর গ্রামের আবদুল মালিকের ছেলে। ঝিনাইদহ : কোটচাঁদপুরে শনিবার রাতে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাদশা ইসলাম নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সকালে মারা যান তিনি। গাজীপুর : চন্দ্রায় এপেক্স ল্যাঞ্জারি সোয়েটার কারখানার বাবুর্চি মকবুল হোসেনের ঝুলন্ত লাশ কারখানার টয়লেট থেকে মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। মকবুল ময়মনসিংহ সদরের মাইজবাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে। মহানগরীর উত্তর বিলাসপুরে গতকাল দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে বিল্লাল নামে এক যুবক খুন হয়েছেন। তিনি পশ্চিম বিলাসপুরের আবদুল খালেকের ছেলে। কুড়িগ্রাম : রাজারহাটে গতকাল দুপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘড়িয়ালডাংগা ইউনিয়নের মওয়ামারী গ্রামে ঘটনাটি ঘটে। নোয়াখালী : সদর উপজেলার নয়ানয় ইউনিয়নে টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে ৮টায়। দুর্গানগর গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে নুর আলমের সঙ্গে একই এলাকার মিলন ও রহিমের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। গতকাল ইসলামগঞ্জ বাজারের পাশে মনির মেম্বারের দোকানে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নুর আলমকে (৪৫) পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষ। এদিকে, রবিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর জিগাতলায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার ভাতিজা ইমরুল জানান, আনোয়ার হোসেন জিগাতলা বাসস্ট্যান্ড থেকে তল্লাবাগের বাসায় ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। একই রাতে খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ছাড়া ওইদিন শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হন। তার নাম-পরিচয়ও পাওয়া যায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠায়। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জাহানারা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন রবিউল ইসলাম (২৫), হেলাল উদ্দিন (৩০) ও সিএনজিচালক জসিম (৪০)। জাহানারার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। ঢাকার জুরাইনে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। সিলেট : ছুটিতে সিলেট ঘুরে দেখা হলো না অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নূরুল আবসার ও তার পরিবারের সদস্যদের। সড়ক দুর্ঘটনায় স্ত্রী, মেয়ে ও মাইক্রোবাস চালকসহ প্রাণ হারিয়েছেন নুরুল আবসার। গতকাল বেলা পৌনে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ : ময়মনসিংহের বাগেরকান্দা বাইপাস এলাকায় বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। ঈদের আগের দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাসির উদ্দিন (৪০), ময়মনসিংহ সদর দাপুনিয়া এলাকার দুই বোন পারভিন আক্তার (২০) ও শারমিন আক্তার (১৮), একই এলাকার প্রয়াত আবদুল মজিদের ছেলে সেকেন্দার আলী (২৮), কালু (২২) এবং অজ্ঞাত (৩২)। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার উজানীসার এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হানিফ মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (২৫) ও তাদের যমজ সন্তান সৌরভ (৭) ও নীরব (৭)। গতকাল দুপুরে আশুগঞ্জের সোহাগপুরে বাসস্ট্যান্ডে সিএনজি ও বাসের ধাক্কায় বড়তলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তার নাম গোলাপ মিয়া। বাড়ি সোহাগপুর গ্রামে। লালমনিরহাট : লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। সোম ও মঙ্গলবার সদর উপজেলার জুরাবান্ধা, কালিগঞ্জ উপজেলার ভোলারডাঙ্গা ও পাটগ্রাম উপজেলা বুড়িমারী ঘটনা ঘটে। নিহতরা হলেন পলাশ (৩৩), মনির (২৮), হেলাল (২৬), নাহিদ (৪) ও রোজিনা বেগম (২৪)। রাজশাহী : রাজশাহীতে মাতাল অবস্থায় গভীর রাতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নগরীর কারাগারের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে তাদের মৃত্যু হয়। তারা হলেন নগরীর মহিষবাথান এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাসেল (২২) ও সাগরপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (২৩)। মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল : মির্জাপুরে ক্যাডেট কলেজের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌর কার্যালয়ের সামনে খুলনাগামী অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় শাহিনুর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ভাঙ্গার বাইশাখালী মহল্লার মহিদুল মিয়ার মেয়ে। রবিবার সকাল ৯টার দিকে ভাঙ্গা পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে পটুয়াখালীগামী সনি এন্টারপ্রাইজের একটি বাসের চাকা ফেটে গিয়ে খাদে পড়লে বাউফল উপজেলার সোহেল মিয়া (২৮) নামে এক ব্যক্তি নিহত হন। পটুয়াখালী : লাউকাঠি নদীর ব্রিজের ওপর সাকুরা পরিবহনের চাপায় ঘটনাস্থলেই জাফর নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নাসিমা আক্তার (৪৫) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জামালপুর বনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নাসিমা আক্তার জামালপুর শহরের খোশমহল এলাকার আবুল কাশেমের স্ত্রী। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে গতকাল মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ইমরান হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চরমিরপুরের ফরহাদ হোসেনের ছেলে। নোয়াখালী : মাইজদী-চৌমুহনী সড়কের এখলাসপুর বাজারে মঙ্গলবার সিএনজি-টেম্পো সংঘর্ষে বেগমগঞ্জ উপজেলার উত্তর এখলাসপুরের আবদুল হকের ছেলে আবদুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। ঝিনাইদহ : শৈলকুপার বালাপাড়া গ্রামে সোমবার সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান বিদ্যুৎ (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মেহেদী হাসান বালাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। টঙ্গী : মিলগেট এলাকায় গতকাল আজমেরী পরিবহনের বাসের চাপায় অজ্ঞাত (৫০) এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত


রাজধানীর আসাদগেট পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৩) যুবক নিহত হয়েছেন। নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারী আকাশ জানান, আসাদগেট পেট্রোল পাম্পের সামনের সড়ক পার হতে যাচ্ছিলেন ওই যুবক। এসময়  যাত্রীবাহী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান আকাশ। অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। 

বিশ্বের সবচেয়ে দামী বার্গার


সম্প্রতি হাংকি টঙ্ক নামের পশ্চিম লন্ডনের একটি চেলসি রেস্তোরাঁ এমন এক হ্যামবার্গার বানিয়েছে যার দাম ১১ হাজার ২৩৭ দশমিক ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১৩ লাখ ৯৮ হাজার ২৮২ টাকা। দাবি করা হচ্ছে, এটাই বিশ্বের সবচেয়ে দামি বার্গার।
বার্গারটি সামুদ্রিক মাছের ডিমের পাশাপাশি সোনার পাতা দিয়ে সাজানো হয়েছে। এটি বানাতে সময় লেগেছে তিন সপ্তাহ। এতে রয়েছে কোব ওয়াগইয়ো গরুর মাংসের চপ, নিউজিল্যান্ডের হরিণের মাংস, পনির, ইরানি জাফরান, কানাডার গলদা চিংড়ি, বিশেষ শূকরের মাংস, হাঁসের ডিম প্রভৃতি। সবশেষে দেওয়া হয়েছে আম আর শ্যাম্পেনের ছোঁয়া। বার্গারটিতে মোট ১৪টি উপাদান রয়েছে যার প্রতিটির মূল্য ৭৮ দশমিক ৫০ পাউন্ড। এতে মোট দুই হাজার ৬১৮ ক্যালরি শক্তি রয়েছে, যা একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক প্রয়োজনীয় শক্তির তুলনায় বেশি। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।














৩৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

১. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
উত্তর : শুক্র
২. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের কত সময় লাগে?
উত্তর : ২২৫ দিন।
৩. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : ১৫ কোটি কিমি
৪. নিজ অক্ষে পৃথিবীর আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর : ২৩ ঘণ্টা ৫৮ মি. ৪ সে.
৫. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তর : চাঁদ
৬. সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত?
উত্তর : ২২.৮ কোটি কিমি
৭. মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে ও কী কী?
উত্তর : ২টি, ফোবোস ও ডিমোস।
৮. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের কত সময় লাগে?
উত্তর : ৬৮৭ দিন।
৯. মঙ্গল গ্রহে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?
উত্তর : ৯৯%
১০. মঙ্গল গ্রহের রং কী?
উত্তর : লালচে/গোলাপি।
১১. কোন গ্রহকে গ্রহরাজ বলে?
উত্তর : বৃহস্পতি
১২. বৃহস্পতি পৃথিবীর চেয়ে কতগুণ বড়?
উত্তর : ১,৩০০ গুণ।
১৩. সূর্য থেকে বৃহস্পতিবার দূরত্ব কত কিমি?
উত্তর : ৭৭.৮ কোটি কিমি
১৪. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে?
উত্তর : ১২ বছর। ৪৩৩১ দিন।
১৫. নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগে কত?
উত্তর : ৯ ঘণ্টা, ৫৩ মি.
১৬. বৃহস্পতির উপগ্রহ কয়টি?
উত্তর : ১৬টি।
১৭. গভীর বায়ুমণ্ডল আছে কোন গ্রহের?
উত্তর : বৃহস্পতি।
১৮. সূর্য থেকে শনির দূরত্ব কত?
উত্তর : ১৪৩ কোটি কিমি
১৯. সূর্যের চারদিক আবর্তন করতে 'শনি'র সময় লাগে কত?
উত্তর : ২৯ বছর ৫ মাস।
২০. নিজ অক্ষে শনি গ্রহের আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর : ১০ ঘণ্টা, ৪০ মি.
২১. সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?
উত্তর : ৮৪ বছর।
২২. নিজ অক্ষে আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে?
উত্তর : ১০ ঘণ্টা ৪৯ মি.
২৩. সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব কত?
উত্তর : ২৮৭ কোটি কিমি
২৪. সূর্য থেকে নেপচুনের দূরত্ব কত?
উত্তর : ৪৫০ কোটি কিমি
২৫. আয়তনে ও ওজনে নেপচুন কয়টি পৃথিবীর সমান?
উত্তর : ৭২টি ও ১৭টি।
২৬. নেপচুন গ্রহটি কত সালে আবিষ্কৃৃত হয়?
উত্তর : ১৮৪৬ সালে।
২৭. নেপচুনের উপগ্রহ কয়টি ও কি কি?
উত্তর : ২টি। টাইট্রান ও নেরাইড।
২৮. নেপচুনের কয়টি বলয় আছে?
উত্তর : ২টি।
২৯. হাজার বলয় আছে কার?
উত্তর : শনি।
৩০. ইউরি গ্যাগারিন কত সালে পৃথিবী ভ্রমণ করেন?
উত্তর : ১৯৬১ সালের ১২ এপ্রিল।
- See more at: http://www.bd-pratidin.com/2014/10/09/35280#sthash.K96yGLrN.dpuf